আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্স কেকেআরের, এবার কি তবে অবসর নেবেন অজিঙ্ক রাহানে?

এবারের মতো আইপিএল পথচলা শেষ কেকেআরের। মরশুমের মাঝে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে ব্যার্থ হলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচে এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান একাই লড়ে গিয়েছেন। ৩৯ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেও দলকে জয়লাভের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেননি তিনি। বাকি ব্যাটম্যানদের ব্যর্থতার কারণে শেষমেষ হার মানতে হলো কলকাতাকে। সেই থেকেই রাহানের অবসর নিয়ে জোর জল্পনা। সত্যিই কি তিনি অবসর গ্রহণ করতে চলেছেন?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Ajinkya Rahane IPL Retirement rumours
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবারের মতো আইপিএল পথচলা শেষ কেকেআরের। মরশুমের মাঝে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে ব্যার্থ হলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচে এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান একাই লড়ে গিয়েছেন। ৩৯ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেও দলকে জয়লাভের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেননি তিনি। বাকি ব্যাটম্যানদের ব্যর্থতার কারণে শেষমেষ হার মানতে হলো কলকাতাকে। সেই থেকেই রাহানের অবসর নিয়ে জোর জল্পনা। 

আইপিএল ২০২৬-এ শেষ চারে জায়গা হল না কেকেআরের!

এবারের মরশুমের শুরুটা মোটেই ভালো হয়নি কেকেআরের জন্য। প্রথমদিকে একটার পর একটা ম্যাচে হার। পরে অবশ্য কয়েকটা ম্যাচে ভালো খেলে জয় লাভ করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল দল। প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল নাইট শিবির। তবে শেষ ম্যাচে হেরে যাওয়ার কারণে পয়েন্ট তালিকা সাতে নেমে গিয়েছিল দল। দিল্লির বিপক্ষে জয় লাভ করলেও শেষ চার ওঠার ক্ষেত্রে কেকেআরের সম্ভাবনা ছিল খুবই কম। সামান্যতম আশাটাও শেষ হয়ে গিয়েছিল। তাই এবারের মত রিঙ্কু সিংদের আইপিএল অভিযান শেষ!

অজিঙ্ক রাহানের অবসর নিয়ে শুরু জল্পনা!

এরই মাঝে রাহানের অবসর নিয়ে জল্পনা চলছে। আইপিএলের প্রথম থেকেই গুঞ্জন, ভারতীয় দলে দীর্ঘদিন ধরে সুযোগ না মেলার কারণে এবারের আইপিএল মরশুমের পর হয়তো ক্রিকেটকে বিদায় জানাবেন রাহানে। বয়সজনিত কারণে আগের মতো ভালো পারফরম্যান্স করতে না পারার কারণে এমন গুঞ্জন তৈরি হয়। যদিও শেষ ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অবসর জল্পনায় জল ঢাললেন কেকেআর অধিনায়ক। 

আরো পড়ুন: আইপিএলের সত্যিকারের 'অলরাউন্ডার' কে জানেন, যিনি ১ থেকে ১১ সব নম্বরে ব্যাটিং করেছেন?

রাহানের মন্তব্য:

সাংবাদিকদের তিনি জানালেন, “এটা মাত্র কয়েক দিনের বিরতি ছাড়া আর কিছুই নয় আমার জন্য। মুম্বাইতে গিয়ে স্থানীয় লিগে আমি খেলব। যতদিন আমি ক্রিকেট খেলতে পারি ততদিনই খুশি থাকব।" আপাতত তিনি যে অবসরের কোনো পরিকল্পনা করছেন না তা তাঁর কথাতেই স্পষ্ট।

আইপিএল শেষের পথে, এবার কী করবেন রাহানে?

আইপিএল শেষ হতে চললো। তাহলে এবার কী করবেন এখান? উত্তরে কেকেআর অধিনায়ক জানান, “ কয়েকটা দিন বিশ্রামে থাকব। দলের বাকি সদস্যদের সঙ্গে কথা হবে বাড়ি গিয়ে। ভিডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ রাখব।"

উল্লেখ্য, ম্যাচের শেষে হতাশার সুর ধরা পড়েছিল রাহানের কন্ঠে। তাঁকে দেখে মনে হচ্ছিল, নিজের সেরা পারফরমেন্স দিয়েও দলকে ব্যর্থ হতে দেখার কষ্টের গভীরতা। তবে এত জল্পনার মাঝেও তিনি যে অবসর নিচ্ছেন না, এটাই বড় কথা।

আরো পড়ুন: চাকরি যাচ্ছে সূর্যকুমার যাদবের, ভারতীয় দলের অধিনায়কত্ব হারাচ্ছেন SKY!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে