আইপিএলের সত্যিকারের 'অলরাউন্ডার' কে জানেন, যিনি ১ থেকে ১১ সব নম্বরে ব্যাটিং করেছেন?

আইপিএলের ইতিহাসে বহু ক্রিকেটার একাধিক নজির গড়েছেন। কিন্তু এমন এক রেকর্ড রয়েছে, গত উনিশ বছরে যা অর্জন করতে পেরেছেন মাত্র একজন ক্রিকেটার। তিনি সুনীল নারিন। এক থেকে এগারো নম্বর, প্রত্যেকটা ব্যাটিং পজিশনে খেলার অনন্য কৃতিত্ব গড়েছেন তিনি। হ্যাঁ, এমনই এক বিস্ময়কর রেকর্ড করলেন কেকেআরের এই তারকা অলরাউন্ডার। কী কী রেকর্ড করলেন তিনি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Sunil Narine the real all rounder
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএলের ইতিহাসে বহু ক্রিকেটার একাধিক নজির গড়েছেন। কিন্তু এমন এক রেকর্ড রয়েছে, গত উনিশ বছরে যা অর্জন করতে পেরেছেন মাত্র একজন ক্রিকেটার। তিনি সুনীল নারিন। এক থেকে এগারো নম্বর, প্রত্যেকটা ব্যাটিং পজিশনে খেলার অনন্য কৃতিত্ব গড়েছেন তিনি। হ্যাঁ, এমনই এক বিস্ময়কর রেকর্ড করলেন কেকেআরের এই তারকা অলরাউন্ডার।

রহস্যময় স্পিন বোলিংয়ে সুনীল নারিন!

আসলে, নারিন রহস্যময় স্পিন বোলিংয়ের জন্যে সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু আইপিএলে ব্যাট হাতে মাঠে নেমে অনেকবার ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছেন তিনি। ওপেনার হিসেবে ঝড় তোলার পাশাপাশি, কখনও নিচের সারিতে নেমে গুরুত্বপূর্ণ রান তুলেছেন সুনীল। টি-২০-র মতো দ্রুতগতির ক্রিকেটে মূলত নির্দিষ্ট পজিশন থাকে ব্যাটসম্যানদের। তবে প্রয়োজনে সুনীল নারিনকে এক নম্বর থেকে এগারো নম্বর, প্রত্যেকটা জায়গাতেই ব্যাট করতে পাঠিয়েছে কেকেআর।

টি-২০ ক্রিকেটে সুনীল নারিন:

মূলত ওপেনার হিসেবে সুনীল নারিনের আগ্রাসী ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের বারবার মুগ্ধ করেছে। প্রথম বল থেকে বড় শট খেলার ইচ্ছে, আলাদা পরিচিতি দিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত আইপিএলে ১২৬টি ইনিংসে তিনি ১,৮২০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৫.৩০। এটি টি-২০ ক্রিকেটে অত্যন্ত ভয়ঙ্কর ইনিংস।

আরো পড়ুন: একেই বলে ভাগ্য খারাপ! প্রতিবার ৫০০-৬০০ রান করেও কখনও আইপিএলের ফাইনালে উঠতে পারেননি এই ক্রিকেটার!

প্রতি ব্যাটিং পজিশনে খেলেছেন সুনীল নারিন!

পরিসংখ্যান বলছে, সুনীল নারিনের উপরের সারিতেই আসল শক্তি। চার, পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে গিয়ে তাঁর গড় নেমে যায় দশেরও নিচে। ওদিকে ওপেনার হিসেবে বহুবার একা হাতে সুনীল ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। ২০১২ সাল থেকে একই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-এর হয়ে খেলা সুনীল নারিনকে প্রায় প্রত্যেক ব্যাটিং পজিশনেই পরখ করে দেখেছে দল। 

তবে শুধুমাত্র ব্যাট নয়, নারিন বল হাতেও আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুনীল। এখনও তাঁর ঝুলিতে ২০৭ টি উইকেট। তিনি কলকাতা কেকেআরের সর্বোচ্চ উইকেট শিকারী।

শুধু উইকেট তোলা নয়, রান আটকে রাখাও সুনীলের সবচেয়ে বড় শক্তি। যেখানে টি-২০ ক্রিকেটে সাধারণত বোলারদের ওপর ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করেন। সেই জায়গায় দাঁড়িয়ে  সুনীল নিজের ইকোনমি রেট ধরে রেখেছেন সাতের আশেপাশে।অনেক ম্যাচে তাঁর বেশি বেশি উইকেট নেওয়ার নজির আছে। তাই বলাই বাহুল্য, সুনীল নারিন শুধু একজন অলরাউন্ডার নন, তিনি এক বিরল আর অনন্য ক্রিকেট অধ্যায়ের নাম।

আরো পড়ুন: গুজরাট বা বেঙ্গালুরু নয়, এবার আইপিএলের ট্রফি উঠবে বিদেশি ক্যাপ্টেনের হাতে, বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন অক্ষর!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে