গুজরাট বা বেঙ্গালুরু নয়, এবার আইপিএলের ট্রফি উঠবে বিদেশি ক্যাপ্টেনের হাতে, বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন অক্ষর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছে দল। কিন্তু তবুও এবার আইপিএল ট্রফি কে পাবে, এই নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল। তিনি জানান, এবারের আইপিএল সিজনে সবচেয়ে শক্তিশালী দল হল সানরাইজার্স হায়দরাবাদ। তাই এখনও পর্যন্ত ট্রফি জয় করার দৌড়ে তারাই এগিয়ে রয়েছে। আর কী বললেন অক্ষর?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Axar Patel IPL winner prediction
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায়  নিয়েছে দল। কিন্তু তবুও এবার আইপিএল ট্রফি কে পাবে, এই নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল।  তিনি জানান, এবারের আইপিএল সিজনে সবচেয়ে শক্তিশালী দল হল সানরাইজার্স হায়দরাবাদ। তাই এখনও পর্যন্ত ট্রফি জয় করার দৌড়ে তারাই এগিয়ে রয়েছে।

কেকেআর-কে হারিয়ে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ দিল্লি!

ইডেন গার্ডেন্সে রবিবার কেকেআর-কে হারিয়ে প্লে-অফে পৌঁছতে  ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতা থেকে  বেরিয়ে যাওয়ার পর সেদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন অক্ষর প্যাটেল। তিনি জানান, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে ভয়ংকর দল হলো হায়দরাবাদই।

হায়দরাবাদকে নিয়ে কী বললেন অক্ষর?

অক্ষর এদিন বলেন, “হায়দরাবাদ ভীষণ শক্তিশালী দল।  তাদের দলের প্রথম তিন ব্যাটার রান করলে, তাদের সাথে পেরে ওঠা খুবই কঠিন বাকি দলের পক্ষে।"

এবারের আইপিএল মরশুমে তার প্রমাণ মিলেছে পরিসংখ্যানে। দলকে প্লে-অফে সহায়তা করেছে হায়দরাবাদের প্রথম সারির ব্যাটারদের দুর্দান্ত ফর্ম। হেনরিখ ক্লাসেন ৬০৬ রান করেছেন। তাঁর পরেই ৫৬৯ রান করেছেন ঈশান কিষাণ আর অভিষেক শর্মা করেছেন ৫৬৩। এই তিনজম ব্যাটারের ধারাবাহিক দারুন পারফরম্যান্সেই হায়দরাবাদ শক্ত ভিত পেয়েছে।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়াকে নিয়ে মোটেও সন্তুষ্ট নয় মুম্বই শিবির, পরের মরশুমে কি তবে হার্দিকের বদলি পাকা হচ্ছে?

আইপিএল থেকে বিদায় নিল দিল্লি:

অন্যদিকে আইপিএল থেকে দিল্লি বিদায় নিলেও হতাশার থেকে নিজেদের লড়াই করার ইতিবাচক মনোভাবকেই সবচেয়ে বড় হিসেবে দেখছেন অক্ষর। তিনি জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে কাজে না লাগাতে পারার কারণেই শেষ পর্যন্ত দলকে ছিটকে যেতে হয়েছে।

ভুল স্বীকার করলেন অক্ষর:

অক্ষর জানান, “ভুল স্বীকার আমাদের করতেই হবে।  কোথায় কিভাবে আরো কিছুটা ভালো করা যেত সেটা আমাদের ভেবে দেখতে হবে। তবে আমরা মোটের উপর ভালই ক্রিকেট খেলেছি। দুই একটা ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্ত কাজে লাগাতে পারলে পরিস্থিতি আজ অন্য রকম হতো।"

নিজের অধিনায়কত্ব নিয়ে বেশ সন্তুষ্ট দিল্লি ক্যাপিটালসের এই অলরাউন্ডার। তিনি বলেন, “আমি অনেক কিছু শিখতে পেরেছি। চেষ্টা করেছি দলের সকলের খেয়াল রাখার। মানসিক ভাবে নিজে শান্ত থেকেছি। তা না হলে ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা থেকে যেত।”

আরো পড়ুন: টি-২০তে ২০০ করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চান ১৫ বছরের বৈভব, কিন্তু কীভাবে তা সম্ভব?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে