টি-২০তে ২০০ করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চান ১৫ বছরের বৈভব, কিন্তু কীভাবে তা সম্ভব?

ভারতীয় ক্রিকেট দলে এবার নতুন এক কিশোর ব্যাটারের আবির্ভাব ঘটেছে। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ২০০ রান করতে পারেনি ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। কিন্তু, বৈভব আগেই সেই লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছিল। তবে এই বার নতুন এক লক্ষ্যের কথা প্রকাশ্যে আনল বৈভব। জানাল, টি-২০ ক্রিকেটে ২০০ করতে চায় সে। আর ভেঙে দিতে চায় ক্রিস গেইলের এই নজির। কিন্তু কীভাবে এই অসাধ্য সাধন করবে বৈভব?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Vaibhav Suryavanshi on Kevin Pieteresen's podcast
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারতীয় ক্রিকেট দলে এবার নতুন এক কিশোর ব্যাটারের আবির্ভাব ঘটেছে। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ২০০ রান করতে পারেনি ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। কিন্তু, বৈভব আগেই সেই লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছিল। তবে এই বার নতুন এক লক্ষ্যের কথা প্রকাশ্যে আনল বৈভব। জানাল, টি-২০ ক্রিকেটে ২০০ করতে চায় সে। আর ভেঙে দিতে চায় ক্রিস গেইলের এই নজির। কিন্তু কীভাবে এই অসাধ্য সাধন করবে বৈভব? যদিও এই কথাও কার্যত বলে দিয়েছে বৈভব।

ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চান বৈভব সূর্যবংশী!

আইপিএল ২০২৬-এ দুর্দান্ত ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই ৫৮৩ রান করে ফেলেছে ১৫ বছর বয়সী এই ব্যাটার। আর ভবিষ্যতে গেইলের নজির ভেঙে দিতে চায় সে। কেভিন পিটারসেন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈভবকে প্রশ্ন করা হয়েছিল যে, অর্ধশতরান করে কি আদৌ খুশি হয় সে? এর উত্তরে বৈভব বলেছেন, “না, খুব একটা না।”

ভবিষ্যতে বৈভবের লক্ষ্য কী?

এদিনই নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করে দিয়েছে। বৈভব বলেছেন, “আমি চাই টি-২০ ক্রিকেটে ২০০ রান করতে। গেইলের রেকর্ড ভেঙে দিয়ে ২০০ পার করতে চাই।” এই মুহূর্তে টি-২০তে সর্বোচ্চ ব্যক্তিগত রান গেইলের। বেঙ্গালুরুর হয়ে তৎকালীন পুণের বিরুদ্ধে ২০১৩-র আইপিএলে ১৭৫ রান করেছিলেন গেইল। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও এখনও সেটাই নজির হয়ে রয়েছে।

আরো পড়ুন: ৫ তারকা ক্রিকেটার: আইপিএল ২০২৭-এ এই তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল!

টি-২০তে কী ভাবে একজন ব্যাটার ২০০ রান করতে পারবে:

এ বিষয়ে বৈভব বলেছে, “যদি আমি কোনও ম্যাচে পুরো ২০ ওভার খেলতে পারি, তা হলেই ১৭৫ রানের রেকর্ড ভেঙে দিতে পারব।”

এরপর বৈভবকে প্রশ্ন করা হয়, কখনও কি মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকলে চিন্তা হয়? পিটারসেনের প্রশ্নের উত্তরে বৈভব সপাটে জবাব দিয়ে বলে, “একেবারেই নয়। আমি সব সময় নিজের মতো করে স্বাভাবিক খেলার চেষ্টা করি।”

এরপর বৈভবকে পিটারসেন জিজ্ঞাসা করেন যে, তাঁর খেলা সবচেয়ে লম্বা ইনিংস কোনটি? বৈভব জানায়, “আমি এক বার রাজ্য দলের হয়ে একটি ম্যাচ খেলেছিলাম। সেই ম্যাচে পুরো ৫০ ওভার খেলেছিলাম। ৩৩৫ রানে অপরাজিত ছিলাম।” 

এখন দেখার বিষয় বৈভব ঠিক কবে তার এই নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে।

আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সবচেয়ে ‘বড় প্রতারক’ কে জানেন? চিনে নিন তাঁকে...!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে