৫ তারকা ক্রিকেটার: আইপিএল ২০২৭-এ এই তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল!
আইপিএল শুরুর আগেই একের পর এক চোট-আঘাতে জর্জরিত হয়ে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। বোলিং বিভাগে পর পর ধাক্কা কাটিয়ে উঠতে হয়েছে দলকে। অক্রিকেটীয় কারণে বাংলাদেশী জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে পুরো মরশুমে মাঠে নামানো যায়নি। তা সত্বেও শক্তিশালী দল গড়ে শেষ পর্যন্ত লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে মোটেই খুশি নয় কেকেআর। দলের অনেক ক্রিকেটারের হতশ্রী পারফরম্যান্সে অখুশি বেঙ্কি মাইসোরেরা। তাইতো পরবর্তী সিজনে পাঁচ ক্রিকেটারকে রিলিজ করে দিতে পারে কেকেআর। তালিকায় রইলেন কারা?

আইপিএল ২০২৬ মরশুম শুরুর আগেই একের পর এক চোট-আঘাতে জর্জরিত হয়ে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স-কে। বোলিং বিভাগে পর পর ধাক্কা কাটিয়ে উঠতে হয়েছে দলকে। অক্রিকেটীয় কারণে বাংলাদেশী জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে পুরো মরশুমে মাঠে নামানো যায়নি। তা সত্বেও শক্তিশালী দল গড়ে শেষ পর্যন্ত লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে মোটেই খুশি নয় কেকেআর। দলের অনেক ক্রিকেটারের হতশ্রী পারফরম্যান্সে অখুশি বেঙ্কি মাইসোরেরা। তাইতো পরবর্তী সিজনে অর্থাৎ আইপিএল ২০২৭-এ এই ৫ তারকা ক্রিকেটারকে রিলিজ করে দিতে পারে কেকেআর। দেখে নিন সেই তালিকা।
১) অজিঙ্ক রাহানে:
দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে রয়েছেন তালিকার প্রথমে। পরপর দুটি মরশুমে কেকেআরের নেতৃত্ব দিয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। আগের মরশুমে আট নম্বরে শেষ করে এবার সাত নম্বরে দল শেষ করেছে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ, বোলিং পরিবর্তন আর ফিল্ডিং সাজানো নিয়ে রাহানের বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠেছে। বোলারদের সঠিকভাবে ব্যবহার করতেও ব্যর্থ হয়েছেন তিনি। তাঁকে দলে নেওয়া হয় নেতৃত্বের জন্যই। যদিও নেতৃত্বের দিক থেকে হতাশ দেখিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাট হাতে কিছুটা সফল রাহানে। ১৪ ম্যাচে তিনি ১৩৫.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৫ রান। তবে পরের সিজনে ৩৮ বছর বয়স হবে তাঁর। সেই কারণেই কেকেআর তাঁকে দলে আর নাও রাখতে পারে।
২) ক্যামেরন গ্রিন:
২৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন-কে দলে নেয় কেকেআর। তবে সেই বিনিয়োগের সঠিক মূল্য তিনি দিতে পারেননি। ব্যাট হোক বল, সব বিভাগেই প্রত্যাশা পূরণে সক্ষম হননি তিনি। ১৪ ম্যাচে ৩২২ রান করেছেন ঠিকই, অভাব ছিল ম্যাচ জেতানো ইনিংসের। প্রথম চার ম্যাচে তিনি বল পারেননি। পরে তিনি ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ উইকেট। এত বিশাল অঙ্কের পারিশ্রমিকের তুলনায় তাঁর এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য তাঁকে কেকেআর ছেড়ে দিতে পারে।
৩) বৈভব অরোরা:
দলের অন্য এক ব্যর্থতা বৈভব অরোরা। হর্ষিত রানা ও মাথিশা পাথিরানা মাঠে নামতে না পারায় দল তাঁর ওপর ভরসা। যদিও সেই ভরসার মর্যাদা দিতে বৈভব ব্যর্থ। পরপর ম্যাচে তিনি প্রচুর রান খরচ করেছেন। অবশেষে তাঁকে প্রথ। একাদশ থেকে বাদ দেয় কেকেআর। গোটা মরশুমে তাঁর উইকেট সংখ্যা ১১। ওভার প্রতি তিনি ১০.২৬ রান দিয়েছেন। তাই আগামী সিজনে তাঁকে কেকেআর নাও রাখতে পারে।
আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সবচেয়ে ‘বড় প্রতারক’ কে জানেন? চিনে নিন তাঁকে...!
৪) মাথিশা পাথিরানা:
কেকেআরকে হতাশ করেছেন শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানা। ১৮ কোটি দিয়ে তাঁকে দলে নিলেও চোটের কারণে আইপিএলের প্রথমে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি তিনি। পরে ফিরে এলেও ফিটনেস সমস্যার জন্য খেলা হয়নি তাঁর। ১৬ মে গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামলেও, মাত্র ১.২ ওভার বল করে ফের চোট পান। এরপর আর মাঠে ফেরেননি তিনি। এত বড় বিনিয়োগ করেও সব ম্যাচ তিনি মাঠে আসতে পারেননি।তাই তাঁকে ছেড়ে দেওয়ার ভাবনায় কেকেআর।
৫) রমনদীপ সিং:
ফিনিশার হিসাবে শুধু রিঙ্কু সিং নয়, ভরসা ছিলেন রমনদীপ সিং। তবে এবার আইপিএল মরশুমে কোনো বিশেষ ইনিংস খেলতে পারেননি তিনি। পুরো প্রতিযোগিতায় তিনি ৬৮ বল করে মাত্র ৮টি চার আর ২টি ছক্কা মেরেছেন। ইনিংসের শেষ পর্বে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১২০.৫৮। আধুনিক টি-২০ ক্রিকেটে এমন রেট খুবই হতাশাজনক। প্রথম দিকে তিনি সুযোগ পেলেও, পরে প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি। আগামী সিজনে কেকেআরে রমনদীপের ভবিষ্যৎও অনিশ্চিত।
আরো পড়ুন: বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে কেএল রাহুল বিরাট ইতিহাস গড়লেন!
ট্যাগ:


