আইপিএল ইতিহাসে সবচেয়ে ‘বড় প্রতারক’ কে জানেন? চিনে নিন তাঁকে...!
পরপর দুটি মরশুমে প্লে-অফের বাইরেই রইল কেকেআর। তার উপর ১৮ কোটি টাকা দিয়ে নেওয়া তারকা ক্রিকেটার মাত্র একটি ম্যাচ খেলেই মাঠ থেকে ছিটকে গেলেন! বলাই বাহুল্য, আইপিএল ২০২৬ মরশুমটা প্রথম থেকেই যেন দুঃস্বপ্ন হয়ে শুরু হয়েছিল কেকেআরের জন্য। কী এমন ঘটল কেকেআরের সঙ্গে?

পরপর দুই মরশুম প্লে-অফের বাইরেই রইল কেকেআর। তার উপর ১৮ কোটি টাকা দিয়ে নেওয়া তারকা ক্রিকেটার মাত্র একটি ম্যাচ খেলেই মাঠ থেকে ছিটকে গেলেন! বলাই বাহুল্য, আইপিএল ২০২৬ মরশুমটা প্রথম থেকেই যেন দুঃস্বপ্ন হয়ে শুরু হয়েছিল কেকেআরের জন্য।
আইপিএল ২০২৬-এ কেকেআর শিবিরে একের পর এক ধাক্কা!
আইপিএলের শেষ দিকে প্লে-অফের উত্তেজনা তুঙ্গে, তখনই বিরাট ধাক্কা নেমে আসে কেকেআর শিবিরে। চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান শ্রীলঙ্কান তারকা পেসার মথিশা পাথিরানা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগে এমন দুঃসংবাদ দলের জন্য বেশ চাপের ছিল।
প্লে-অফের আশা ধরে রাখতে পারল না কেকেআর!
যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের জয়লাভের কারণে কেকেআরের প্লে-অফের আশা কাগজে-কলমে কিছুটা বেঁচে ছিল। যদিও তখনই কেকেআরের দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবারের আইপিএলের কেকেআরের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন ১৮ কোটি টাকায় দলে নেওয়া পাথিরানা।
১৮ কোটির তারকা ক্রিকেটারে হতাশ কেকেআর:
মিনি নিলামে বড় অঙ্ক দিয়ে কেকেআর দলে নেয় এই শ্রীলঙ্কান গতিতারকাকে। তবে মরশুমের প্রথম থেকেই চোট সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে বিশেষ অনুমতি দিয়ে আইপিএলের খেলার জন্য ছাড়পত্র দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দীর্ঘ অপেক্ষার শেষে গুজরাট টাইটান্স-র বিরুদ্ধে মাঠে নামেন পাথিরানা।
কিন্তু ভাগ্য সহায় ছিল না। আট বল করার পর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে যান পাথিরানা। তাঁর আইপিএল অভিযান সেখানেই শেষ। কোটি কোটি টাকা ব্যয় করে দলে নিলেও দলকে কিছুই দিতে পারলেন না পাথিরানা।
আরো পড়ুন: বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে কেএল রাহুল বিরাট ইতিহাস গড়লেন!
মুস্তাফিজুর রহমানকে নিয়েও ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা:
পুরো মরশুমে ধরে একের পর এক ধাক্কা এসেছে অজিঙ্ক রাহানের কেকেআরে। রাজনৈতিক অস্থিরতার জন্য ফিরে যেতে হয়েছে বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। ৯ কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। মরশুম শুরু আগেই চোটের জন্য হর্ষিত রানা ছিটকে যান। এবার কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়ালো তাদের পেস বোলিং বিভাগ। কার্তিক ত্যাগী সহ বৈভব অরোরাদের তরুণ পেসাররা ধারাবাহিক পারফর্ম করতে পারেননি।
ব্যাট হাতেও হতাশ কেকেআর। ১৪টি লিগ ম্যাচে মাত্র ৬টিতে হয় পেয়েছে তারা।পরপর দুবার আইপিএলের প্লে-অফে জায়গা পেল না শাহরুখ খানের দল। ট্রফি জয়ের স্বপ্ন দেখলেও মরশুম শেষে আক্ষেপ আর হতাশা ছাড়া কিছুই রইল না কেকেআরের জন্য।
আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থকে নিয়ে হঠাৎ করেই মোহভঙ্গ লখনউয়ের! বদলে যেতে পারে লখনউয়ের নেতৃত্ব?
ট্যাগ:


