বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে কেএল রাহুল বিরাট ইতিহাস গড়লেন!

রবিবার ২৪ মে এবারের আইপিএল ২০২৬-র শেষ লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করলেন কেএল রাহুল। ৩০ বলে একবার ৬০ রানের এক দারুন ইনিংস খেলেন তিনি। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তিনি এদিন ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান। অজিঙ্ক রাহানের কেকেআরের বিপক্ষে রাহুলের এই চারটি ছক্কা তাঁকে আইপিএল ২০২৬-এ তাঁর ছক্কার সংখ্যা ৩১-এ নিয়ে যেতে সহায়তা করল। কী এমন রেকর্ড গড়লেন রাহুল?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
KL Rahul record in IPL
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

রবিবার ২৪ মে এবারের আইপিএল ২০২৬-র শেষ লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করলেন কেএল রাহুল। ৩০ বলে একবার ৬০ রানের এক দারুন ইনিংস খেলেন তিনি। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তিনি এদিন ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান। অজিঙ্ক রাহানের কেকেআরের বিপক্ষে রাহুলের এই চারটি ছক্কা তাঁকে আইপিএল ২০২৬-এ তাঁর ছক্কার সংখ্যা ৩১-এ নিয়ে যেতে সহায়তা করল।

৩১টি ছক্কায় রাহুলের বড় রেকর্ড!

এই আইপিএল সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে রাহুলের মোট ৩১টি ছক্কা তাঁকে এনে দিল বড় রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি তিনটি আলাদা দলের হয়ে আইপিএলে ৩০-টি'রও বেশি ছক্কার কৃতিত্ব অর্জন করেছেন।

লখনউ সুপার জায়ান্টসের হয়ে বড় রেকর্ড রাহুলের!

দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি কেএল রাহুল আইপিএলে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ সহ লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮-র আইপিএলে রাহুল পাঞ্জাব কিংসের হয়ে খেলে ১৪ ম্যাচে ৩২টি ছক্কা মারেন। ২০২১ সালে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে তিনি ৩০টি ছক্কা মারেন। আবার ২০২২ সালের আইপিএলে ফের ছক্কার নিরিখে ৩০-এর কোঠায় পৌঁছালেন রাহুল। এবার তিনি একই রেকর্ড করলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে।

আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থকে নিয়ে হঠাৎ করেই মোহভঙ্গ লখনউয়ের! বদলে যেতে পারে লখনউয়ের নেতৃত্ব?

রাহুলের মতো রেকর্ড গড়তে পারেননি ক্রিস গেইল আর গ্লেন ম্যাক্সওয়েলও:

আইপিএলে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত খেলার সময় আরসিবি আর পাঞ্জাব কিংসের হয়ে এক মরশুমে ক্রিস গেইল ৩০টিরও বেশি ছক্কা মারেন। পিবিকেএস এবং আরসিবি-র হয়ে গ্লেন ম্যাক্সওয়েলও ৩০টির বেশি ছক্কা মেরে মরশুম শেষ করেন। কিন্তু তিনটি আলাদা দলের হয়ে এক আইপিএল মরশুমে ৩০টি ছক্কার কৃতিত্ব এখনও পর্যন্ত কেউই অর্জন করতে পারেননি।

ঋষভ পন্থের পর কেএল রাহুল:

২০২৬ আইপিএল-এ মোট ৩১টি ছক্কা হাঁকানোর জন্য দিল্লি ক্যাপিটালস-এর হয়ে রাহুল এক আইপিএল সিজনে ৩০টিরও বেশি ছক্কা হাঁকানো ঋষভ পন্থের পর দ্বিতীয় ব্যাটার।

 আইপিএল ২০২৬-এ এলএসজির নেতৃত্বে দিয়েছেন ঋষভ পন্থ। আইপিএল ২০১৮-তে তিনি দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪টি ম্যাচে ৩৭টি ছক্কা মেরেছিলেন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে এক আইপিএল সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় পন্থ আর রাহুলের পর অবস্থান করছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। আইপিএল ২০২৪-এ ঋষভ পন্থের নেতৃত্বে ৯টি ম্যাচে ২৮টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক।

আরো পড়ুন: অতিরিক্ত মদ্যপান, ভুগছিলেন মানসিক অবসাদে! এবার আইপিএলের মাঝে নিজের গোপন কথা ফাঁস করলেন যুজবেন্দ্র চাহাল!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে