অতিরিক্ত মদ্যপান, ভুগছিলেন মানসিক অবসাদে! এবার আইপিএলের মাঝে নিজের গোপন কথা ফাঁস করলেন যুজবেন্দ্র চাহাল!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততার মধ্যেই ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এবার প্রকাশ্যে আনলেন নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। একটা সময় তিনি অতিরিক্ত মদ্যপান আর অবসাদের মধ্যে ডুবে গিয়েছিলেন। যদিও এখন সেই অবসাদের জীবন থেকে একেবারে বেরিয়ে এসেছেন চাহাল। এবার তিনি জানালেন নতুন করে বাঁচার কথা বলেন পাঞ্জাবের এই স্পিনার। কী জানালেন তিনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততার মধ্যেই ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এবার প্রকাশ্যে আনলেন নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। একটা সময় তিনি অতিরিক্ত মদ্যপান আর অবসাদের মধ্যে ডুবে গিয়েছিলেন। যদিও এখন সেই অবসাদের জীবন থেকে একেবারে বেরিয়ে এসেছেন চাহাল।
নিজের অবসাদ নিয়ে কী জানালেন চাহাল?
পাঞ্জাব কিংসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে চাহালের সঙ্গে কথা বলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার হরলীন দেওল। সেখানেই চাহালের মদ্যপান ত্যাগ করার প্রসঙ্গ ওঠে। হরলীন চাহালকে প্রশ্ন করেন, “চাহাল ভাই, আপনি তো মদ্যপান ছেড়ে দিয়েছেন তাই না?” উত্তরে চাহাল জানান, “এটা আমার জীবনে অন্যতম সিদ্ধান্ত। মদ ছাড়ার পরেই চাহালের জীবন একেবারে পাল্টে গিয়েছে। এখন আমি পরিবার এর বন্ধুদের সঙ্গেই বেশি করে সময় কাটাই। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও আগের চেয়ে অনেক পরিষ্কার হয়েছে।”
চাহাল স্বীকার করে নেন, একটা সময় তিনি অতিরিক্ত মদ্যপান করতেন। ওই সময় তিনি মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছিলেন। চাহালের কথায়, “অবসাদের মধ্যে চলে গিয়েছিলাম আমি। সেই সময় আমার মানসিক স্বাস্থ্য একেবারেই ভাল ছিল না। সেই জন্য হয়ত নেশায় ডুবে থাকতাম। পরে বুঝতে পেরেছি, এটা আমার জন্য একদম ভাল না। তখন সিদ্ধান্ত নিই, আর মদ্যপান নয়।”
আরো পড়ুন: আইপিএলের এই একমাত্র খেলোয়াড়কে কেনার জন্য নিলামে সব দল বিড করেছিল, জানেন কে এই ক্রিকেটার?
চাহালের জীবনের মোড় ঘুরে যায় কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে। তিনি জানান, প্রায় মাস ছয়েক আগে মদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে ভারতীয় এই স্পিনার আর কখনও মদ স্পর্শ করে দেখেননি। বর্তমানে গল্ফ খেলেন তিনি, সময় কাটান বন্ধুদের সঙ্গে। এখন নিজেকে তিনিবঅনেক বেশি সুখী বলে মনে করেন।
আইপিএল ২০২৬-এ চাহালের পারফরম্যান্স!
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চাহাল পাঞ্জাব কিংসের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট তুলেছেন। কিন্তু সব ম্যাচে তিনি পুরো চার ওভার ধীরে বল করতে সুযোগ পাননি। বেশ কয়েকটি ম্যাচে তাঁকে বলই দেননি পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটমহলে অনেক সমালোচনাও হয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলে ১৮৭ ম্যাচে ২৩১ উইকেট তুলেছেন চাহাল। একটা সময় আন্তর্জাতিক টি-২০-তে তিনি ছিলেন ভারতের সর্বাধিক উইকেট শিকারি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে এই অভিজ্ঞ লেগস্পিনার সুযোগ পাচ্ছেন না। মাঠের বাইরে নানান বিষয় নিয়ে প্রায়শই আলোচনা হয় তাঁকে নিয়ে।
আরো পড়ুন: আচমকা মুম্বইয়ের সমর্থক হয়ে গেছিলেন শ্রেয়স আইয়ার! কেন এভাবে ভোলবদল করেছিলেন তিনি?
ট্যাগ:


