আচমকা মুম্বইয়ের সমর্থক হয়ে গেছিলেন শ্রেয়স আইয়ার! কেন এভাবে ভোলবদল করেছিলেন তিনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ পর্বে জমে উঠল শেষ চারে যাওয়ার লড়াই। তাই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বড় সমর্থক হয়ে উঠলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। লখনউয়ের বিপক্ষে দুর্দান্ত জয়লাভের পর সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন তিনি। কী বলেছিলেন শ্রেয়স?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Shreyas Iyer supporting Mumbai Indians
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে একা লড়েছিলেন শ্রেয়স!

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শনিবার প্রায় একাই ম্যাচ জেতান শ্রেয়স আইয়ার। কঠিন পরিস্থিতিতে থাকা দলের হয়ে ব্যাট হাতে তুলে নিয়ে তিনি রীতিমতো অধিনায়কের মত ইনিংস খেললেন এদিন। মাত্র ৫১ বলে তিনি করলেন ১০১ রান, তারপরেও রইলেন অপরাজিত। একের পর এক আক্রমণাত্মক শট মেরে ঝোড়ো ব্যাটিংয়ে লখনউয়ের বোলারদের ধরাশায়ী করলেন তিনি। 

কেমন ছিল এদিনের ম্যাচ:

প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৯৬ রান তোলে লখনউ। পাঞ্জাব এদিন বড় রান তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিল। কিন্তু ম্যাচের চেহারাই এদিন পাল্টে দেন শ্রেয়স আইয়ার। ক্রিজে এসে থেকেই তিনি রান তোলার গতি বাড়িয়ে দেন। ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত জয়ের জন্য রান তুলে নিল পাঞ্জাব।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরাহর কাছে ক্ষমা চাইলেন রাম চরণ, আসল ঘটনাটা কী?

প্লে-অফে ওঠার আশা বেঁচে ছিল পাঞ্জাবের!

এই জয়ের জন্য প্লে-অফে ওঠার আশা বেঁচে রইল পাঞ্জাবের। যদিও শুধু নিজেদের জয় নয়। অন্য ম্যাচের ফলাফলের ওপরেও নির্ভর করছে সবটা। রবিবার অনুষ্ঠিত হতে চলা মুম্বই বনাম রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল শ্রেয়সদের। সেই ম্যাচে যদি মুম্বইয়ের হার হত, তাহলে পাঞ্জাবের আশা একেবারেই শেষ হয়ে যেত। যদিও শেষ পর্যন্ত এটাই হল। মুম্বইকে হারিয়ে ম্যাচ জিতে গেল রাজস্থান। ফলে শ্রেয়সদের প্লে-অফে ওঠা আর হল না।

এর আগে কী বলেছিলেন শ্রেয়স:

লখনউকে হারিয়ে শ্রেয়স জানান, “এই সেঞ্চুরি আমার কাছে খুব বিশেষ। দলের প্রয়োজনে এমন দুর্দান্ত ইনিংস খেলতে পেরে আমার খুব ভালো লাগছে। পরপর ছয়’টি ম্যাচে হেরে যাওয়ার পর আমরা জয় পেলাম। দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে এই জয়। এবার রবিবারে মুম্বইকে সমর্থন করব আমরা।”

শুরুটা ভালো করলেও আইপিএল ২০২৬ থেকে শেষমেষ ছিটকেই গেল পাঞ্জাব।

আরো পড়ুন: বাবা হলেন ক্রিকেট ঈশ্বর, আর ছেলের কপালটা এত খারাপ! জানেন, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ঠিক কী ঘটল?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে