জাসপ্রীত বুমরাহর কাছে ক্ষমা চাইলেন রাম চরণ, আসল ঘটনাটা কী?

জসপ্রীত বুমরাহ নাকি "ফুটবলার"! এবার টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার জাসপ্রীত বুমরাহকে ভুলবশত ‘ফুটবলার’ বলে বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় তেলুগু অভিনেতা রাম চরণ। যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন জাসপ্রীত বুমরাহকে ভুলবশত ফুটবলার বলে ফেললেন তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Ram Charan aplogises to Jasprit Bumrah
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

জসপ্রীত বুমরাহ নাকি "ফুটবলার"! এবার টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার জাসপ্রীত বুমরাহকে ভুলবশত ‘ফুটবলার’ বলে বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় তেলুগু অভিনেতা রাম চরণ। যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন।

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আবেগপ্রবণ রাম চরণ!

শনিবার রাম চরণ ভোপালে যান নিজের নতুন ছবি পিদ্দী-র প্রচারে। তিনি সেখানে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কথা বলেন।  তাঁর কথায় উঠে আসে মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে রোহিত শর্মার প্রশংসার কথা। সচিনকে তিনি ‘কিংবদন্তি’, বলে উল্লেখ করার পাশাপাশি ধোনিকে ‘শান্ত ও স্থির অধিনায়ক’ আর কোহলিকে তিনি ‘অসাধারণ ক্রিকেটার’ হিসেবে উল্লেখ করেন। তিনি নিজের প্রিয় ক্রিকেটার বলে রোহিত শর্মাকে উল্লেখ করেন। 

বুমরাহকে বললেন ফুটবলার!

যদিও বুমরাহকে নিয়ে তিনি কথা বলতে গিয়ে বিরাট ভুল করে বসলেন রাম চরণ। তিনি বলেন, “জাসপ্রীতজি, আমরা আপনার বড় ভক্ত। ফুটবল দেখতে আর খেলতে আমি খুবই ভালোবাসি। আপনাকে ধন্যবাদ জানাই, ফুটবলকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্যার, আমরা আপনাকে ভালোবাসি।”

জাসপ্রীত বুমরাহ্কে কিভাবে ফুটবলার বললেন?

রাম চরণের এমন মন্তব্য সামনে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জোর চর্চা শুরু হয়। বিস্ময় প্রকাশ করে অনেকেই প্রশ্ন করেন, বিশ্বের অন্যতম জোরে বোলার জাসপ্রীত বুমরাহ্কে কীভাবে তিনি ফুটবলার বলে দিলেন অভিনেতা! রাম চরণের মন্তব্য মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: বাবা হলেন ক্রিকেট ঈশ্বর, আর ছেলের কপালটা এত খারাপ! জানেন, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ঠিক কী ঘটল?

সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন রাম চরণ:

পরিস্থিতি বুঝে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা। উল্লেখ করেছেন নিজের ভুলোমনা স্বভাবের। তিনি লেখেন, "উফ... আমি নাম মাঝেমধ্যেই ভুলে যাই। ভুলের জন্য জাসপ্রীত বুমরাহজির কাছে আমি ক্ষমা চাইছি। উত্তেজনা আর ভিড়ের মধ্যে এমন বড় ভুল করে ফেলেছি। আর মানুষ মাত্রই ভুল হয়। সত্যিই আমি আপনার অনেক বড় ভক্ত। ব্যাটারদের আপনি যখন চাপে রাখেন, তখন গর্ব অনুভব করে প্রত্যেক ভারতীয়।”

উল্লেখ্য, আগামী ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে রাম চরণের পিদ্দী। রাম চরণকে এই ছবিতে এক বহুমুখী প্রতিভাবান ক্রীড়াবিদ হিসেবে দেখা যাবে। ক্রিকেট, কুস্তি আর দৌড় সব ক্ষেত্রেই তিনি হবেন দক্ষ। ভোপালের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর আর সুরকার এ আর রহমান।

আরো পড়ুন: আইপিএলের মাঝেই বিয়ে পাকা হয়ে গেল সানরাইজার্স মালকিন কাব্যর, পাত্র কে হচ্ছেন জানেন?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে