আইপিএলের মাঝেই বিয়ে পাকা হয়ে গেল সানরাইজার্স মালকিন কাব্যর, পাত্র কে হচ্ছেন জানেন?

আইপিএলের চলতি মরশুমে নতুন জল্পনা শুরু নেট দুনিয়ায়। কাব্য মারানের বিয়ে নাকি একেবারে পাকা! জানেন কি? তাঁর সম্ভাব্য পাত্র কে? তাঁর হবু স্বামী হিসেবে উঠে আসছে জনপ্রিয় তামিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের নাম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিয়ের দিনক্ষণ নিয়ে চলছে দারুন চর্চা। তবে এই জল্পনার সত্যতা নিয়ে এখনো কিছু জানা যায়নি। ধোঁয়াশা রয়ে গিয়েছে। সত্যি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কাব্য মারান?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Kavya Maran and Anirudh Ravichander marriage rumours
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএলের চলতি মরশুমে নতুন জল্পনা শুরু নেট দুনিয়ায়। কাব্য মারানের বিয়ে নাকি একেবারে পাকা! জানেন কি? তাঁর সম্ভাব্য পাত্র কে? তাঁর হবু স্বামী হিসেবে উঠে আসছে জনপ্রিয় তামিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রন-এর নাম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিয়ের দিনক্ষণ নিয়ে চলছে দারুন চর্চা। তবে এই জল্পনার সত্যতা নিয়ে এখনো কিছু জানা যায়নি। ধোঁয়াশা রয়ে গিয়েছে।

স্পেনে বসছে কাব্য মারান আর অনিরুদ্ধ রবিচন্দ্রনের বিয়ের আসর!

বিনোদনভিত্তিক একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, কাব্য ও অনিরুদ্ধর পরিবার তাঁদের সম্পর্কে সম্মতি দিয়েছেন। এই বছরেই ডিসেম্বরে বিয়ের আসর বসার কথা স্পেনে। এরপর চেন্নাইয়ে বিয়ের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে খবর। যদিও কাব্য বা অনিরুদ্ধ এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। 

আরো পড়ুন: আইপিএলে হ্যান্ডশেক বিতর্ক চরমে, কোহলির হ্যান্ডশেকে 'না' করাতেই মহা বিপত্তি!

কাব্য-অনিরুদ্ধর বিয়ের জল্পনা ছড়িয়েছিল আগেও!

ইতিপূর্বে কাব্য-অনিরুদ্ধর সম্পর্কে বিয়ে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল তোর সঙ্গে মিডিয়াতে। তখন অনিরুদ্ধ নিজে একটি পোস্ট করেন। লেখেন, “বন্ধুরা শান্ত হও, গুজব ছড়ানো বন্ধ করো।” তাঁর ওই পোস্ট সামনে আসতেই থেমে যায় আলোচনা। ফের সেই একই গুঞ্জন নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। 

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ-এর ম্যাচের সময় স্ট্যান্ডে দলের সমর্থনে উপস্থিত থাকেন কাব্য মারান। অন্যদিকে দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় সুরকার হলেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। তিনি লিও, জেলার, জওয়ানের মতো ছবিতে সুর দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। 

আপাতত সব মিলিয়ে কাব্য মারান আর অনিরুদ্ধ রবিচন্দ্রনের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও সরকারি ভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

আরো পড়ুন: বিরল রোগে আক্রান্ত বিরাট কোহলি, ঠিক কতটা ভয়াবহ এই রোগ?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে