আইপিএলে হ্যান্ডশেক বিতর্ক চরমে, কোহলির হ্যান্ডশেকে 'না' করাতেই মহা বিপত্তি!
আইপিএলে বিরাট কোহলি আবারও বিতর্কের কেন্দ্রে। হ্যান্ডশেক বিতর্ক পর্যন্ত গড়াল ম্যাচের উত্তেজনা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়ার পরে ট্র্যাভিস হেডের সাথে করমর্দন না করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি। অনেকেই জানতে চাইছেন, ৫৫ রানের বিরাট হার থেকে হতাশা আর তার জন্যই কি এহেন আচরণ করলেন বিরাট?

আইপিএলে বিরাট কোহলি আবারও বিতর্কের কেন্দ্রে। হ্যান্ডশেক বিতর্ক পর্যন্ত গড়াল ম্যাচের উত্তেজনা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়ার পরে ট্র্যাভিস হেডের সাথে করমর্দন না করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি। অনেকেই জানতে চাইছেন, ৫৫ রানের বিরাট হার থেকেই এমন হতাশা।
হায়দরাবাদ ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু!
শুক্রবার আয়োজিত আইপিএলের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে উড়িয়ে দিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ২৫৫ রান তোলে। পাল্টা আরসিবি মাঠে রান তাড়া করতে নেমে ২০০ রানে থেমে যায়। বড় রান করতে ব্যর্থ হন কোহলিও। মাত্র ১৫ রান করে তাঁকে ফিরে যেতে হয়।
ট্রাভিসের বলেই ম্যাচ হাতছাড়া বেঙ্গালুরুর!
ম্যাচের প্রথম থেকেই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই দুই দলের ক্রিকেটারদের মধ্যে দারুন উত্তেজনা চোখে পড়ে। ট্র্যাভিস হেড আউট হওয়ার পর কোহলিকে আগ্রাসি উদযাপন করতে দেখা যায়নি। পরে আরসিবির ব্যাটিং করার সময় বাক্য বিনিময় হতে দেখা যায় কোহলি ও হেডের মধ্যে। এমনকি কোহলি ট্রাভিস হেডকে বোলিংয়ে আসার ইঙ্গিত দেন। পরে হেড বল করতে নেমে আউট করেন আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে। তখনই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বেঙ্গালুরুর।
আরো পড়ুন: বিরল রোগে আক্রান্ত বিরাট কোহলি, ঠিক কতটা ভয়াবহ এই রোগ?
ট্র্যাভিস হেডের সঙ্গে করমর্দন করলেন না কোহলি:
ম্যাচের শেষ করমর্দনের সময় নতুন শুরু বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোহলি অভিষেক শর্মা, প্যাট কামিন্স, ঈশান কিষানের সাথে করমর্দন করেন। কিন্তু ট্র্যাভিস হেডের দিকে একবারও হাত বাড়াননি বিরাট। হেড হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সুকৌশলে তা এড়িয়ে যান কোহলি। তারপরেই সেখান থেকে সরে আসেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
কোহলির আচরণে বিতর্ক:
কোহলির এহেন আচরণ নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। যদিও পুরো ম্যাচে উত্তেজনা আর মাঠের লড়াইয়ের মধ্যেই এই হ্যান্ডশেক বিতর্ক যেন নতুন মাত্রা যোগ করলো। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে।
আরো পড়ুন: সমস্যার শেষ হচ্ছে না চেন্নাইয়ের, কোনোমতেই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনো কোচ!
ট্যাগ:


