বাবা হলেন ক্রিকেট ঈশ্বর, আর ছেলের কপালটা এত খারাপ! জানেন, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ঠিক কী ঘটল?

আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে প্রথমবার ময়দানে নামলেন সচিন তেন্ডুলকরপুত্র অর্জুন তেন্ডুলকর। সুযোগ পেয়েই লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে মাঠে নেমে রীতিমতননজর কাড়লেন এই তরুণ পেসার। যদিও নিজের প্রথম ওভারে তিনি উইকেট পাওয়ার সুবর্ণ সুযোগ একবার হাতছাড়া করে বেশ হতাশ তিনি। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন দলের অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ। কী এমন করলেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Arjun Tendulkar destiny
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে প্রথমবার ময়দানে নামলেন  সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর। সুযোগ পেয়েই লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে মাঠে নেমে রীতিমতননজর কাড়লেন এই তরুণ পেসার। যদিও নিজের প্রথম ওভারে তিনি উইকেট পাওয়ার সুবর্ণ সুযোগ একবার হাতছাড়া করে বেশ হতাশ তিনি। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন দলের অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ

বল হাতে অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্স!

পঞ্জাব কিংসের ইনিংসের সাত ওভারে অর্জুন বল হাতে মাঠে নামেন। প্রথম ওভারে দারুণ পরিকল্পনা করে তিনি চাপে ফেলে দেন দুর্দান্ত ব্যাটার প্রভসিমরন সিংকে। ওভারের চার নম্বর বলে অর্জুন লেগ স্টাম্পের দিকে এক শর্ট-পিচ ডেলিভারি করেন। ওই বল সামলাতেই প্রভসিমরন পুল শট খেলতে যান। যদিও তিনি পুরোপুরি বিট হন। গ্লাভসে লেগে বল একেবারে উড়ে যায় উইকেটকিপার পন্থের দিকে।

আরো পড়ুন: আইপিএলের মাঝেই বিয়ে পাকা হয়ে গেল সানরাইজার্স মালকিন কাব্যর, পাত্র কে হচ্ছেন জানেন?

ক্যামেরায় ধরা পড়ল অর্জুনের প্রতিক্রিয়া!

সহজ সুযোগ হওয়া সত্বেও ক্যাচটি মিস করেন পন্থ। নিজের বাঁদিকে তিনি ঝাঁপ দিলেও, ও দুই গ্লাভসে লেগে বলটি বেরিয়ে যায়। সেই সময় প্রভসিমরন সিংয়ের ব্যক্তিগত স্কোর মাত্র ২০। অর্জুন তেন্ডুলকর ক্যাচ মিস হতেই বেশ হতাশ হয়ে পড়েন। ক্যামেরায় প্রতিক্রিয়া ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়।

অর্জুন আউট করলেন প্রভসিমরন সিংকে:

তবে, পরে সচিন-পুত্র নিজেকে সামাল দেন। অবশেষে নিজের তৃতীয় ওভারে ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করলেন অর্জুন। ইনিংসের ১৫ ওভারের লাস্ট বলে ফের অর্জুন আউট করেন প্রভসিমরন সিংকে। একটি লো ফুল-টস ডেলিভারিতে তিনি উইকেট তুলে নেন। ততক্ষণে প্রভসিমরন ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে নিয়েছেন।

লখনউ সুপার জায়ান্টসের হয়ে অর্জুন তেন্ডুলকরের এটাই ছিল  প্রথম উইকেট। প্রথম দিকে পাওয়া সুযোগ হাতছাড়া করতে হলেও অবশেষে, নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আলোচনায় সচিন-পুত্র।

আরো পড়ুন: আইপিএলে হ্যান্ডশেক বিতর্ক চরমে, কোহলির হ্যান্ডশেকে 'না' করাতেই মহা বিপত্তি!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে