আইপিএলের এই একমাত্র খেলোয়াড়কে কেনার জন্য নিলামে সব দল বিড করেছিল, জানেন কে এই ক্রিকেটার?

আইপিএল মানে শুধু মাঠে চার-ছক্কার রেষারেষি নয়, সমান উত্তেজনা নিলামের টেবিলেও চলে। কোটি কোটি টাকা দিয়ে তারকা ক্রিকেটারদের টানাটানি, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া, সব মিলিয়ে আইপিএলের নিলাম মানেই রোমাঞ্চ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে দামি ক্রিকেটার হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছে। দুই নম্বরে রয়েছেন পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব। এক সময় আরেক ক্রিকেটারকে কিনতে কোটি কোটি টাকা ঢালতে কার্পন্য করত না দলগুলো। জানেন কি তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
IPL all teams
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল মানে শুধু মাঠে চার-ছক্কার রেষারেষি নয়, সমান উত্তেজনা নিলামের টেবিলেও চলে। কোটি কোটি টাকা দিয়ে তারকা ক্রিকেটারদের টানাটানি, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া, সব মিলিয়ে আইপিএলের নিলাম মানেই রোমাঞ্চ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে দামি ক্রিকেটার হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ।  ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছে। দুই নম্বরে রয়েছেন পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব। এক সময় আরেক ক্রিকেটারকে কিনতে কোটি কোটি টাকা ঢালতে কার্পন্য করত না দলগুলো।

ধোনিকে কিনতে কোটি কোটি টাকা ওড়াতে প্রস্তুত ছিল দলগুলি!

আইপিএলের প্রথম নিলামে এক ক্রিকেটারকে নিয়ে রীতিমত হইচই পড়েছিল। তাঁকে কেনার জন্য একসাথে উঠে পড়ে লেগেছিল সব দল। এই ক্রিকেটার আর কেউ নন, তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের প্রথম নিলামে বিসিসিআইয়ের নিয়ম!

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম নিলামের সময় আইকন খেলোয়াড় হিসেবে এক বিশেষ নিয়ম চালু করে বিসিসিআই। সেই নিয়ম অনুসারে, নিজেদের রাজ্যের নামজাদা ক্রিকেটারদের আগেই বেছে নেয় দলগুলি। কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে, মুম্বই ইন্ডিয়ান্স নিল সচিন তেন্ডুলকরকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়েছিল রাহুল দ্রাবিড়কে আর যুবরাজ সিংকে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।

ধোনিকে পেতে মরিয়া চেষ্টা চেন্নাইয়ের:

এই নিয়ম মেনে, দলের সবথেকে দামি ক্রিকেট টারদের থেকেও ১৫ শতাংশ অতিরিক্ত পারিশ্রমিক দিতে হতো আইকন খেলোয়াড়দের। তাই বাজেটের বেশিরভাগ অংশটা আগেই অনেক দল খরচা করে ফেলেছিল। কিন্তু কোন আইকন ক্রিকেটারকে নেয়নি চেন্নাই সুপার কিংস। সেজন্য ধোনিকে নিতে বেশি জোর দেয় তারা।

ধোনিকে নিয়ে উন্মাদনা:

নিলামে ধোনির নাম ঘোষণা হয়, গোটা নিলাম হল জুড়ে তুমুল উত্তেজনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভিতরের গল্প অনুযায়ী, প্রায় সব দলই ধোনির জন্য দর হাঁকাতে শুরু করে। নিলাম পরিচালনাকারী রিচার্ড ম্যাডলি জানান, ধোনিকে ঘিরে এত উন্মাদনা আগে কখনও তিনি দেখেননি। চেন্নাই সুপার কিংস যেন ধোনিকে পেতে মরিয়া ছিল যেকোনও মূল্যে।

আরো পড়ুন: আচমকা মুম্বইয়ের সমর্থক হয়ে গেছিলেন শ্রেয়স আইয়ার! কেন এভাবে ভোলবদল করেছিলেন তিনি?

১২ কোটিতে চেন্নাইয়ে আসেন ধোনি:

প্রথম দিকে প্রত্যেকটি দল দর দিলেও ধোনির দাম বৃদ্ধি পেতে পেতে প্রায় ৭ কোটির আশেপাশে পৌঁছে যায়। তখন অনেক দল সরে দাঁড়ায়। অবশেষে দামের যুদ্ধ শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ধোনিকে দলে পায় চেন্নাই।প্রায় ১২ কোটি টাকা দিয়ে চেন্নাইয়ে আসেন ধোনি। সেই সময় এই মূল্য ছিল অবিশ্বাস্য রেকর্ড। 

প্রায় ১২ কোটি টাকায় মহেন্দ্র সিং ধোনিকে কেনার এই সিদ্ধান্ত চেন্নাইয়ের এই সিদ্ধান্ত ইতিহাসের সর্বাধিক সফল বাজিগুলোর অন্যতম। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জয় করেছে। ২০২০ সাল বাদে প্রত্যেকবার ধোনির নেতৃত্বে প্লে-অফে উঠেছে চেন্নাই।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫ থেকে ২৭ কোটির দর যেন নতুন ইতিহাস তৈরি করছে। কিন্তু ২০০৮-এ ধোনিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়, সেদিনের সেই আবেগ আর ক্রেজ আজকের আইপিএল ইতিহাসে সবচেয়ে সেরা অধ্যায়।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরাহর কাছে ক্ষমা চাইলেন রাম চরণ, আসল ঘটনাটা কী?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে