২৭ কোটির ঋষভ পন্থকে নিয়ে হঠাৎ করেই মোহভঙ্গ লখনউয়ের! বদলে যেতে পারে লখনউয়ের নেতৃত্ব?

ঋষভ পন্থের জন্য খারাপ খবর, তাঁর হাত থেকে চলে যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব। পরপর ব্যর্থতার পর লখনউ শিবির এবার তাঁর নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন করতে শুরু করেছে। লখনউ শিবিরের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি জানান, ঋষভ পন্থ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সেই জন্যই আগামী সিজনে এই ফ্রাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে পারে। তাহলে কি ঋষভ পন্থকে অধিনায়কত্ব থেকে বাদ দেবার কথা ভাবছে লখনউ?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Rishabh Pant LSG captaincy criticism
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ঋষভ পন্থের জন্য খারাপ খবর, তাঁর হাত থেকে চলে যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব। পরপর ব্যর্থতার পর লখনউ শিবির এবার তাঁর নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন করতে শুরু করেছে। লখনউ শিবিরের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি জানান, ঋষভ পন্থ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সেই জন্যই আগামী সিজনে এই ফ্রাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে পারে।

চলতি আইপিএল সিজনে হতশ্রী পারফরমেন্স লখনউয়ের!

এই বছরের আইপিএল সিজনে পারফরমেন্স একেবারেই হতাশাজনক লখনউয়ের। ১৪ টি ম্যাচ খেলে মাত্র চারটি ম্যাচে জিতেছে তারা। বাকি দশ ম্যাচে হেরে যেতে হয়েছে। সেই কারণে পয়েন্ট তালিকা একেবারে নিচের দিকে রয়েছে এই দল। শুধু দলের ব্যর্থতা নয়, ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে ব্যর্থতা কুড়িয়েছেন ঋষভ পন্থ। তাই, স্বাভাবিক ভাবেই লখনউ কর্তৃপক্ষ অসন্তুষ্ট।

পঞ্জাব কিংসের বিপক্ষে হেরে গেল লখনউ!

পঞ্জাব কিংসের বিপক্ষে হেরে যাবার পর টম মুডি জানান, নেতৃত্বের দিক থেকে দেখলে এবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন ঋষভ পন্থ। তার প্রমাণ এবারের মরশুমের ম্যাচের ফলাফল। তাঁর ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলেছে লখনউ শিবিরের অধিনায়কত্বের চাপ। দলের জন্য ভীষণ কঠিন ছিল এই সহজ। এবার আপাতত সময় নিয়ে পুরো বিষয় পর্যালোচনা করার কথা চিন্তাভাবনা করছে লখনউ শিবির।

আরো পড়ুন: অতিরিক্ত মদ্যপান, ভুগছিলেন মানসিক অবসাদে! এবার আইপিএলের মাঝে নিজের গোপন কথা ফাঁস করলেন যুজবেন্দ্র চাহাল!

টম মুডির মন্তব্য:

টম মুডি বলেন, প্রত্যাশা অনুযায়ী লখনউ খেলতেই পারেনি এবারে। মানের ধারেকাছেও দলের পারফরম্যান্স পৌঁছায়নি। সমস্যা ছিল নেতৃত্বের ক্ষেত্রেও। একথা অকপটে স্বীকার করেছেন মুডি। তিনি জানান, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হলে চলবে না। দলের প্রত্যেকটা বিভাগ নতুন করে বিশ্লেষণ করে দেখতে হবে। এমনকি আগামী সিজনে মাঠে নামার জন্য নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

২৭ কোটির খেলোয়াড় হয়ে শুধুই ব্যর্থতা:

আগের মরশুমে নিলামে সাতাশ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নেন সঞ্জীব গোয়েঙ্কা। যদিও তাঁর ওপর করা এত বড় অঙ্কের বিনিয়োগের আশানুরূপ প্রতিদান এখনও দিতে পারেননি লখনউ। আগের মরশুমে পন্থের নেতৃত্বে লখনউ পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিল। পরপর দুই সিজন ব্যর্থ হয়ে এবার অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে ধারণা ক্রিকেট মহলের।

আরো পড়ুন:আইপিএলের এই একমাত্র খেলোয়াড়কে কেনার জন্য নিলামে সব দল বিড করেছিল, জানেন কে এই ক্রিকেটার? 

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে