হার্দিক পান্ডেয়াকে নিয়ে মোটেও সন্তুষ্ট নয় মুম্বই শিবির, পরের মরশুমে কি তবে হার্দিকের বদলি পাকা হচ্ছে?
আইপিএলে হতাশাজনক মরশুমের পর আবারো চাপে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই চাপের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। আগামী মরশুমে কি তাহলে নেতৃত্বের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনতে চলেছে মুম্বই? উঠছে তেমনই প্রশ্নও।

আইপিএলে হতাশাজনক মরশুমের পর আবারো চাপে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই চাপের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। আগামী মরশুমে নেতৃত্বের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসছে নাকি মুম্বই, উঠছে প্রশ্ন।
পরিবর্তনের কেন্দ্রে হার্দিক পাণ্ডেয়া!
রাজস্থান রয়্যালসের বিপক্ষে রবিবার লিগ পর্বের শেষ ম্যাচের পরে সংবাদমাধ্যমের সামনে পোলার্ড স্পষ্ট জানালেন, একজন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডেয়া-র পারফরম্যান্স নিয়ে সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, “অধিনায়ক হিসাবে আলোচনার সুযোগ রয়েছে হার্দিক পাণ্ডেয়াকে নিয়ে। ব্যক্তিগত ভাবে হার্দিক যতটা আশা করেছিল, ততটা ভালো সে করতে পারেনি। সাপোর্ট স্টাফ হিসেবে যেমনটা আমরাও চেয়েছিলাম, তেমনটা একেবারেই হয়নি। তবে দল যাতে সাফল্য পায় তার জন্য সব রকম চেষ্টা আমরা করেছি।”
পোলার্ডের মন্তব্য:
পোলার্ড আরও জানান, “ব্যক্তিগত ভাবে কাউকে দোষারোপ করার বিষয় একেবারেই নয়। তবে সাফল্য না আসলে সব কিছুই খতিয়ে দেখা প্রয়োজন। কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, তা বুঝতে হবে। জেতা হারার মধ্যে দিয়েই ক্রিকেট এগিয়ে যেতে হয়।”
আরো পড়ুন: টি-২০তে ২০০ করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চান ১৫ বছরের বৈভব, কিন্তু কীভাবে তা সম্ভব?
হার্দিককে নিয়ে মুম্বই শিবিরে অস্বস্তি স্পষ্ট!
পোলার্ডের কথাতে বোঝা যাচ্ছে, মুম্বই শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। মূলত হার্দিকের নেতৃত্ব, সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্ক, এমনকি মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যাট আর বল হাতেও হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্স কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি।
কী হবে মুম্বইয়ের ভবিষ্যৎ:
দলের ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পোলার্ড জানান, “বসে আলোচনা করতে হবে আমাদের। দলের জন্য সবথেকে ভাল কোনটা, সেটা ঠিক করা হবে। যদিও এখন কিছু বলা সম্ভব না। তবে, দুর্বল জায়গাগুলো শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে আমাদের ফিরতে হবে।”
আইপিএল ২০২৬-এ ছন্দহীন মুম্বই:
চলতি আইপিএল সিজনে মোটেই ছন্দে দেখা যায়নি মুম্বইকে। পাঁচ বারের চ্যাম্পিয়নরা এবার ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয়লাভ করেছে। নেট রান রেটের উপর নির্ভর করে লখনউ সুপার জায়ান্টসের উপরে অবস্থান করে নবম স্থানে তারা আইপিএল অভিযান শেষ করেছে। উল্লেখ্য, ২০২০-র পর মুম্বই ইন্ডিয়ান্স আর আইপিএলের ফাইনালে উঠতেই পারেনি। তাই আগামী সিজনের আগেই বড় পরিবর্তন আসতে পারে দলে।
আরো পড়ুন: ৫ তারকা ক্রিকেটার: আইপিএল ২০২৭-এ এই তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল!
ট্যাগ:


