একেই বলে ভাগ্য খারাপ! প্রতিবার ৫০০-৬০০ রান করেও কখনও আইপিএলের ফাইনালে উঠতে পারেননি এই ক্রিকেটার!
আইপিএল ২০২৬ সিজনে নিশ্চিত হয়ে গিয়েছে প্লে-অফের চারটি দল। শেষ চারে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস। যদিও প্লে-অফের উত্তেজনার মধ্যে ফের নতুন করে আলোচনায় উঠে এল এক ক্রিকেটারের নাম। তিনি কেএল রাহুল। কেন হঠাৎ রাহুল প্রসঙ্গ উঠল?

আইপিএল ২০২৬ সিজনে নিশ্চিত হয়ে গিয়েছে প্লে-অফের চারটি দল। শেষ চারে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস। যদিও প্লে-অফের উত্তেজনার মধ্যে ফের নতুন করে আলোচনায় উঠে এল এক ক্রিকেটারের নাম। তিনি কেএল রাহুল।
আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করেও ফাইনালে ব্যর্থতা!
দীর্ঘদিন ধরে আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন ঠিকই, কিন্তু ভাগ্য সব সময় সহায় হয়নি রাহুলের। তাঁর ব্যক্তিগত সাফল্যের ঝুলিতে রয়েছে অনেক নজির। কিন্তু দলকে নিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছে দেওয়ার সুযোগ বেশ কমই পেয়েছেন তিনি। ২০১৬ সালের পর থেকে আর আইপিএলের ফাইনালে খেলতে পারেননি ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল।
বেঙ্গালুরুর হয়ে ২০১৬ সালের ফাইনাল খেলায় শেষ ফাইনাল ছিল রাহুলের !
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র হয়ে ২০১৩ সালে আইপিএলে যাত্রা শুরু করেন কেএল রাহুল। তারপর সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস সহ এখন তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দল বদলেছেন, কিন্তু তাঁর ভাগ্য আর বদলায়নি। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর জার্সিতে ২০১৬ সালে ফাইনাল খেলায় তাঁর একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা।
প্রতি মরশুমে রানের ঝড় রাহুলের:
সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ২০১৮ সালের পর প্রায় প্রত্যেক মরশুমেই ৫০০ থেকে ৬০০-র বেশি ধারাবাহিকভাবে রান করেছেন রাহুল। ব্যাট হাতে নিয়ে অসাধারণ স্থিরতা দেখিয়েছেন বটে, কিন্তু ট্রফি জয়ের লড়াইয়ের শেষ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছেন রাহুল। তাইতো অনেক ক্রিকেটপ্রেমীর কাছে আইপিএলের “আনলাকি স্টার” হলেন কেএল রাহুল।
আইপিএলে রাহুলের রেকর্ড:
রাহুলের ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬৪ ম্যাচে ৫৮৩৫ রান করেন রাহুল। ৪৫-এর বেশি তাঁর ব্যাটিং গড়। স্ট্রাইক রেট ১৪০। শুধু তাই নয়, ৬টি শতরান আর ৪৫টি অর্ধশতরানও রয়েছে।
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে কেএল রাহুল সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছেন ঠিকই। কিন্তু দলগত ট্রফির স্বপ্ন, তার কাছে এখনও অধরাই। আগামী দিনে এহেন দুর্ভাগ্যের চক্র ভেঙে কেএল রাহুল কি আইপিএল ট্রফি জিততে পারবেন? সেটাই এখন প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।
ট্যাগ:


