চাকরি যাচ্ছে সূর্যকুমার যাদবের, ভারতীয় দলের অধিনায়কত্ব হারাচ্ছেন SKY!
ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব নিয়ে শুরু জল্পনা। আগামীতেও নেতৃত্বভার কি বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতেই থাকবে? নাকি নির্বাচক কমিটি নতুন কাউকে বেছে নেবে? আপাতত ক্রিকেট মহলে সাম্প্রতিক পারফরম্যান্স আর দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনই কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে।

অধিনায়কত্ব থেকে কি সরিয়ে দেওয়া হবে সূর্যকুমার যাদবকে?
বেশকিছু প্রতিবেদন অনুযায়ী, বিগত অনেকটা সময় ধরে নির্বাচকদের একাংশ সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে মোটেই খুশি নন। দীর্ঘদিন ধরে ভারতের বড় শক্তিটি-২০ ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিং। তবে, সাম্প্রতিক সময় তেমন ধারাবাহিকতা চোখে পড়ছে না। এমনকী নতুন পেসারদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ সমস্যায় পড়ছেন সূর্যকুমার যাদব। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তেমনটাই মনে করছেন।
সূর্যকুমারের অধিনায়কত্ব নির্ভর করছে গম্ভীরের ওপর!
সংবাদ সংস্থা সূত্রে খবর, সূর্যকুমার আগামী দিনের অধিনায়ক থাকবেন কিনা সেটা নির্ভর করছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর। প্রথম দিকে মনে হচ্ছিল, আইপিএলের মঞ্চে পুরনো ছন্দ আবার ফিরে পাবেন তিনি। যদিও প্রত্যাশা অনুযায়ী উন্নতি চোখে পড়েনি।
অধিনায়কত্বের দৌড়ে শ্রেয়স আইয়ার:
এমতাবস্থায় উঠে আসতে শুরু করেছে নতুন অধিনায়কদের নাম। সকলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শ্রেয়স আইয়ার। ধারাবাহিক পারফরম্যান্স তো বটেই তার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের নিক নজরে রয়েছেন তিনি। আগামী দিনে গম্ভীর এবং শ্রেয়স একসাথে কতটা স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন সেটাই প্রশ্ন ক্রিকেট মহলের। ২০২৪ সালে কেকেআরের আইপিএল জেতার পর দলের জয় লাভের জন্য কৃতিত্ব দেওয়া হয় গম্ভীরকে। সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল শ্রেয়সের অসন্তোষ নিয়ে
আরো পড়ুন: একেই বলে ভাগ্য খারাপ! প্রতিবার ৫০০-৬০০ রান করেও কখনও আইপিএলের ফাইনালে উঠতে পারেননি এই ক্রিকেটার!
অধিনায়কত্বের দৌড়ে শুভমান গিল:
অন্যদিকে জোরালো ভাবে উঠে আসছে শুভমন গিলের নাম। তাঁর নেতৃত্বের গুরুত্ব বেড়েছে গুজরাত টাইটান্সকে সফল আইপিএল মরশুমের এনে দেওয়ায়। গুজরাত টাইটান্স তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্লে-অফে।
জানা যাচ্ছে, একসময় গিলকেই নির্বাচক কমিটি ভারতের আগামী সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে ভেবেছিল। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে তাঁর খারাপ ফর্মের জন্য পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। যদি সূর্যকুমারকে সরিয়ে দেওয়া হয়, তবে আবারও টি-২০ দলে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় গিলকে দেখা যেতেই পারে।
ব্যাটিং কম্বিনেশন নিয়েও আলোচনা:
দলের ব্যাটিং কম্বিনেশন কেমন হবে সেই নিয়ে জোর আলোচনা চলছে। গিলকে ওপেনার হিসেবে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে সঞ্জু স্যামসন থাকতে পারেন। আর চার নম্বরে ঈশান কিষাণ নামতে পারেন। নির্বাচকদের ভাবনায় আছেন তরুণ ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীও।
উঠে আসছে তিলক বর্মার নাম:
তিলক বর্মার নামও উঠেছে আলোচনায়। ত্রিদেশীয় ‘এ’ সিরিজে তাঁকে অধিনায়ক করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর নেতৃত্বের দক্ষতাও নির্বাচকরা খতিয়ে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। তাই ভারতীয় টি-২০ দলের আগামী অধিনায়ক হবেন কে? সে নিয়ে জল্পনা আরোও তীব্র হচ্ছে ক্রিকেট মহলে।
ট্যাগ:


