বিরাটদের তান্ডবে ২২ গজে টিকতেই পারল না গুজরাত, আইপিএল ২০২৬-এ ফাইনালে উঠল RCB!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত জয় তুলে নিয়ে এবার ফাইনালে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে মঙ্গলবার ৯২ রানে হারিয়ে দিয়ে আইপিএল ট্রফি জয়ের লড়াইয়ে নাম লেখাল রজত পাটিদারের দল। প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ৫ উইকেটে ২৫৪ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১৬২ রানে থেমে যায় শুভমন গিলদের ইনিংস। কেমন ছিল এদিনের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত জয় তুলে নিয়ে এবার ফাইনালে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে মঙ্গলবার ৯২ রানে হারিয়ে দিয়ে আইপিএল ট্রফি জয়ের লড়াইয়ে নাম লেখাল রজত পাটিদারের দল। প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ৫ উইকেটে ২৫৪ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১৬২ রানে থেমে যায় শুভমন গিলদের ইনিংস।
গুজরাতের বিরুদ্ধে আরসিবির দুর্দান্ত পারফরম্যান্স!
টস জিতে গুজরাত অধিনায়ক শুভমন গিল প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর মোটেও ঠিক নয় সেটা প্রমাণ করে দিলেন বেঙ্গালুরুর ব্যাটাররা। ৩৩ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক রজত ৫টি চার আর ৯টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। তাঁর সঙ্গে জুটি বেঁধে মাঠে নামেন বিরাট কোহলি। ২৫ বলে তিনি ৪৩ রান করেন। এছাড়াও এই দিনের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে অবদান রেখেছেন দেবদত্ত পডিক্কল (৩০), ক্রুণাল পাণ্ডেয়া (৪৩) এবং জিতেশ শর্মা (১৫ অপরাজিত)।
গুজরাতের পারফরম্যান্স:
গুজরাতের বোলারদের মধ্যে এদিন সব থেকে সফল বলার ছিলেন। ৩৯ রানে ২ উইকেট তুলে নেন তিনি। জেসন হোল্ডার। তিনি ৩৯ রানে ২ উইকেট নেন। কাগিসো রাবাডাও দুটি উইকেট পান। যদিও মহম্মদ সিরাজ এবং রশিদ খান রান আটকাতে ব্যর্থ হন।
আরো পড়ুন: রাজনীতিকে 'টাটা' করে ফের নিজের জায়গায় ফিরলেন মনোজ! বাংলার কোচিংয়ের দায়িত্ব এবার লক্ষ্মীর হাতে!
আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেল গুজরাত!
RCB-র দেওয়া ২৫৫ রানের কঠিন এই লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে গুজরাত প্রথম থেকেই চাপে পড়ে যায়। সূচনা ভালো করেও ওপেনার সাই সুদর্শন হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। মাত্র ২ রান করে আউট হয়ে যান অধিনায়ক শুভমন গিল। লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জস বাটলার। ১১ বলে তিনি এদিন ২৯ রান করেন। পাওয়ার প্লের মধ্যে গুজরাত ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ছিটকে যায় গেল ম্যাচ থেকে।
শেষদিকে ৪৩ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। ৮টি চার ও ৪টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। যদিও তাঁর এই রান শুধু ব্যবধান কমাতেই কাজে লেগেছে।
বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিং:
বেঙ্গালুরুর হয়ে জেকব ডাফি বল হাতে দারুন পারফরম্যান্স করেন এদিন। ৩৯ রানে ৩ উইকেট তুলে নেন। রাসিখ সালাম, ভুবনেশ্বর কুমার এবং ক্রুণাল পান্ডেয়া দুটি করে উইকেট নেন। একটি মাত্র উইকেট পান জশ হেজ়লউড।
এই জয়ের পর বেঙ্গালুরু তাদের বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ট্রফির আরো বেশ খানিকটা কাছে পৌঁছে গেল। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় লাভ করে ফাইনালে ওঠার শেষ সুযোগ রয়েছে গুজরাতের হাতে।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্স কেকেআরের, এবার কি তবে অবসর নেবেন অজিঙ্ক রাহানে?
ট্যাগ:


