নিজের অবসর ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতের এই 'থ্রিডি' ক্রিকেটার!
কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিজয় শঙ্কর। তবে এখানেই তাঁর ক্রিকেট জীবনের শেষ নয়। অবসরের পর বিদেশি লিগে নাম লেখালেন বিজয় শঙ্কর। গত শুক্রবার অবসর বার্তাতেই বিদেশের লিগে খেলার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তিনি।

কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিজয় শঙ্কর। তবে এখানেই তাঁর ক্রিকেট জীবনের শেষ নয়। অবসরের পর বিদেশি লিগে নাম লেখালেন বিজয় শঙ্কর। গত শুক্রবার অবসর বার্তাতেই বিদেশের লিগে খেলার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই মতো শ্রীলঙ্কার টি-২০ লিগে নামও লেখালেন এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। অর্থাৎ অবসর ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যেই অন্য দেশের ক্রিকেটে নাম লিখিয়ে ফেললেন বিজয় শঙ্কর।
অবসরের পর বিদেশি লিগে নাম লেখালেন বিজয় শঙ্কর!
লঙ্কা প্রিমিয়ার লিগ অর্থাৎ LPL-এর দল ক্যান্ডি রয়্যালসে সই করেছেন বিজয় শঙ্কর। আগামী ১ জুন এলপিএলের ড্রাফট প্রকাশ করা হবে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে। যে ক্রিকেটারেরা টি-২০ লিগ খেলতে চেয়ে আবেদন করেছেন, তাঁদের নামও সেই তালিকায় থাকবে। নিলামের মাধ্যমে বিভিন্ন দল তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নেবে। যদিও ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা বিজয়কে নিলাম পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কারণ, তার আগেই তাঁকে চুক্তিবদ্ধ করে নিয়েছে ক্যান্ডি কর্তৃপক্ষ।
LPL খেলবেন বিজয় শঙ্কর!
এলপিএলে বিজয় শঙ্করের সতীর্থদের মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মইন আলিরা।এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নিলামের আগে প্রতিটি দল দু’জন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারকে সই করাতে পারে। আর তাই বিজয়কে দ্বিতীয় বিদেশি হিসেবে দলে নেওয়া হয়েছে। ভারতের হয়ে ১২টি এক দিনের ম্যাচ এবং ন’টি টি-২০ ম্যাচ খেলছেন বিজয় শঙ্কর।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এই ২ দলের অধিনায়ক বদলে যেতে পারে! তালিকায় কোন কোন তারকা ক্রিকেটার রয়েছেন?
২০১২ সালে তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় বিজয়ের:
এরপর ১৩ বছর নিজের রাজ্যের হয়ে খেলার পর ২০২৫-২৬ মরসুমে তিনি যোগ দেন ত্রিপুরায়। তামিলনাড়ুর হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও খেলেছেন বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলে ৪২৫৩ রান করেছেন এবং ৪৩টি উইকেট নিয়েছেন। ১১২টি লিস্ট ম্যাচে ২৭৯০ রান করেছেন এবং ৭৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৫৯টি টি-২০ ম্যাচে ২৫৮৩ রান করেছেন আর ৩৮টি উইকেট নিয়েছেন।
বিজয়কে 'থ্রিডি' বলে বর্ণনা করেছিলেন:
২০১৯ বিশ্বকাপে হঠাৎ করেই ভারতীয় দলে নেওয়া হয়েছিল বিজয় শঙ্করকে। আর তৎকালীন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ‘থ্রিডি’ বা ত্রিমাত্রিক ক্রিকেটার হিসেবে বিজয় শঙ্করকে বর্ণনা করেছিলেন। এই শব্দ ব্যবহার করেন এই কারণে যিনি ব্যাট, বল এবং ফিল্ডিং তিনটেই দক্ষতার সাথে করতে পারেন।
আরো পড়ুন: বিরাটদের তান্ডবে ২২ গজে টিকতেই পারল না গুজরাত, আইপিএল ২০২৬-এ ফাইনালে উঠল RCB!
ট্যাগ:


