ঋষভ পন্থকে নিয়ে হাজারো সমালোচনা, তাই এবার মুখ খুললেন পন্থ!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মরসুম নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় লখনউ সুপার জায়ান্টস। অনেক প্রত্যাশা ছিল, তবে সেই আশার ধারেকাছেও যেতে পারেনি মাঠের ফলাফল। লিগ পর্বে শুধু চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকার একেবারে নিগে শেষ করেছে ঋষভ পন্থদের দল। হতাশ সমর্থকদের উদ্দেশ্যে মরসুম শেষে এবার আবেগঘন বার্তা দিলেন দলের অধিনায়ক ঋষভ পন্থ। কী বললেন তিনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মরসুম নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় লখনউ সুপার জায়ান্টস। অনেক প্রত্যাশা ছিল, তবে সেই আশার ধারেকাছেও যেতে পারেনি মাঠের ফলাফল। লিগ পর্বে শুধু চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকার একেবারে নিগে শেষ করেছে ঋষভ পন্থদের দল। হতাশ সমর্থকদের উদ্দেশ্যে মরসুম শেষে এবার আবেগঘন বার্তা দিলেন দলের অধিনায়ক ঋষভ পন্থ।
ঋষভ পন্থের ভিডিও বার্তা!
লিগ পর্বের অন্তিম ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় পন্থ জানান,“আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এই মরশুম আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। তবে কঠিন সময়েও যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, সেই জন্য কৃতজ্ঞ। শেষ পর্যন্ত লড়াই করব আমরা আর একসঙ্গে থাকব।”
লখনউ পরিবারকে ধন্যবাদ জানালেন পন্থ!
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে অনেক কিছু শিখেছি এই মরসুম থেকে। আমাদের উত্থান-পতনের মধ্যে একটা জিনিস সবসময় একই ছিল, আপনাদের ভালবাসা আর সমর্থন। আমাদের কাছে ওটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সমগ্র লখনউ পরিবারকে জানাই ধন্যবাদ।”
আরো পড়ুন: আর মুম্বই নয়, এবার চেন্নাই শিবিরে 'এন্ট্রি' নেবেন হার্দিক! বড় কথা বলে দিলেন অশ্বিন!
অধিনায়ক পন্থের পারফরমেন্স নিয়ে উঠছে প্রশ্ন:
যদিও দলের ব্যর্থতার পরে প্রশ্ন উঠছে অধিনায়ক পন্থের পারফরমেন্স নিয়ে। কিছুদিন আগে দলের গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি স্পষ্ট জানিয়ে দেন, পন্থের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ওর উপর নেতৃত্বের চাপ। তিনি বলেন, "নেতৃত্বের জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে পন্থকে। সেটা বোঝা যায় ফলাফল দেখলেই। ওর ব্যাটিংয়ে অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলেছে"।
তিনি স্বীকার করেন, প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে দল। তিনি বলেন, "প্রত্যাশার ধারে কাছেও আমরা পৌঁছতে পারিনি। সমস্যা হয়েছে নেতৃত্বেও। তাই বিষয়গুলো পর্যালোচনা করতে হবে গুরুত্ব দিয়ে। ভবিষ্যতের পরিকল্পনা আবারও নতুন ভাবে সাজাতে হবে। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্তও নিতে হবে।”
মুডির এই মন্তব্য সামনে আসতেই জল্পনা শুরু। হয়তো আগামী সিজনে লখনউয়ের অধিনায়কত্বে নাও দেখা যেতে পারে ঋষভ পন্থকে।
আরো পড়ুন: নিজের অবসর ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতের এই 'থ্রিডি' ক্রিকেটার!
ট্যাগ:


