রেগে লাল সূর্যকুমার যাদব, সবার সামনে মেজাজ হারালেন! কিন্তু কেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের লড়াই থেকে মুম্বই ইন্ডিয়ান্স কবেই ছিটকে গিয়েছিল। রাজস্থান রয়্যালসের কাছে শেষ ম্যাচে হেরে এবারের আইপিএল অভিযান একেবারেই শেষ করেছে হার্দিক পান্ডেয়ার দল। পুরো মরশুমে শুধুই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া তো বটেই, ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। কেন এই ব্যর্থতা?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Suryakumar Yadav angry
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের লড়াই থেকে মুম্বই ইন্ডিয়ান্স কবেই ছিটকে গিয়েছিল। রাজস্থান রয়্যালসের কাছে শেষ ম্যাচে হেরে এবারের আইপিএল অভিযান একেবারেই শেষ করেছে হার্দিক পান্ডেয়ার দল। পুরো মরশুমে শুধুই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া তো বটেই, ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। 

আইপিএল ২০২৬-এ সূর্যকুমার যাদবের পারফরম্যান্স!

এবারের মরশুমে ১৩ ম্যাচে মোট ২৭০ রান করেছেন সূর্যকুমার যাদব। যদিও রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করেন তিনি। স্কাই ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৬০ রানের দারুণ ইনিংস খেলে দলকে জেতাতে ব্যর্থ হন। তাই কেকেআর আর পাঞ্জাব কিংসকে পিছনে ফেলে রাজস্থান রয়্যালস পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়ে যায়। ১৪ ম্যাচে মাত্র চারটিতে জয় নয় নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএল অভিযান শেষ করে।

আরো পড়ুন: অবাধ্য অর্শদীপ এবার বোর্ডের নির্দেশে সোস্যাল মিডিয়া থেকে ২০০-র বেশি পোস্ট ডিলিট করলেন!

সূর্যকুমারের হাতের চোট নিয়ে জল্পনা!

ম্যাচের পূর্বে জোর জল্পনা শুরু হয় সূর্যকুমারের হাতের চোট নিয়ে।  তবে সেই সব খবর একেবারে উড়িয়ে দিলেন ভারতীয় টি-২০ অধিনায়ক। তিনি জানান, তাঁর কব্জির চোট পাওয়ায় নিয়ে যারা কথা বলছেন, হয়তো তাঁরা ফিজিও নন, কিংবা তাঁরা ক্রিকেট বোঝেন না। সূর্যকুমার জানান, সত্যিই যদি চোট থাকত, তবে প্র্যাকটিস কিংবা ম্যাচে ফ্লিক শট খেলা অসম্ভব ছিল।

হতাশাজনক পারফরম্যান্স নিয়ে লুকোচুপি নেই সূর্যকুমারের:

সূর্যকুমার নিজের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে রাখঢাক করেননি। তাঁর কথায়, বছরের প্রথম থেকেই তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্সের করে বিশ্বকাপেও তিনি সফল হন। যদিও আইপিএলে তিনি সেভাবে রান না পেলেও হাল ছাড়েননি। স্কাই জানান, ক্রিকেটে ফল সবসময় নিজের পক্ষে থাকে না। তবে কঠোর পরিশ্রম করে যাওয়াই হল তাঁর লক্ষ্য। সূর্যকুমার বার্তা দেন,
“ আবার আমরা শূন্য থেকেই শুরু করব। সব দেখছেন ঈশ্বর। খুব দ্রুত আমাদের পরিশ্রমের ফল মিলবে।”

আরো পড়ুন: ঋষভ পন্থকে নিয়ে হাজারো সমালোচনা, তাই এবার মুখ খুললেন পন্থ!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে