Vaibhav Sooryavanshi: হল না ১০০, ৯৭-তেই থামতে হল বৈভবকে, পুরো স্টেডিয়াম মাথা নত করল বৈভবের দিকে!

ভাবা যায়! এই ক্রিকেটারের বয়স মাত্র ১৫ বছর। হ্যাঁ, কথা হচ্ছে বৈভব সূর্যবংশীকে নিয়ে। আরও একবার প্রমাণ করে দিল বৈভব যে, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। জানেন, কেমন তান্ডব চালালেন বৈভব?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi batting
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভাবা যায়! এই ক্রিকেটারের বয়স মাত্র ১৫ বছর। হ্যাঁ, কথা হচ্ছে বৈভব সূর্যবংশী-কে নিয়ে। আরও একবার প্রমাণ করে দিল বৈভব যে, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আজকে সুযোগ ছিল ক্রিস গেইলের রেকর্ড ভাঙার। কিন্তু, ৯৭-তেই থামতে হল বৈভবকে।

২৯ বলে ৯৭ করলেন বৈভব সূর্যবংশী!

এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে বৈভব। এরপর বৈভবের ব্যাট থামতেই চাইছিল না। একের পর এক বাউন্ডারি মেরে কামাল করে দিচ্ছিল বৈভব। কিন্তু, রেকর্ড ভাঙার মুহূর্তেই ঘটে গেল বড়সড় অঘটন। প্রফুল্লর বলে আউট হয়ে গেল বৈভব। ক্রিস গেইলের রেকর্ড আর ভাঙা হল না। যদিও বৈভব যা করে দেখাল তা দেখে কার্যত সবাই অবাক। 

আরো পড়ুন: এই বয়সেও পার্পল টুপির মালিক ভুবনেশ্বর কুমার, বিশেষ নজির গড়ে পুরনো দলকে দিলেন 'খোঁচা'!

এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে অর্ধশতরান করল বৈভব!

১৬ বলের মধ্যে আটটি ছক্কা মারল সে। মাত্র ১৬ বলে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিল রাজস্থান রয়্যালস-এর ১৫ বছর বয়সি ব্যাটার। এলিমিনেটরে নামার আগে গেইলের রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল সাতটি ছক্কা। সেটি ভাঙতে বেশি সময় নেয়নি সে। প্রথম ওভারের শেষ বলে প্যাট কামিন্সকে ছক্কা মারে বৈভব। আর সেই শুরু। পরের ওভারে ঈশান মালিঙ্গাকে আরও একটি ছক্কা মারে সে। তৃতীয় ওভারে কামিন্সের বলে তিনটি ছক্কা মারে বৈভব। চতুর্থ ওভারে সাকিব হুসেনের বলে আরও তিনটি ছক্কা মারে বৈভব। তৃতীয় ছক্কায় অর্ধশতরান পূর্ণ করে সে। সেই সঙ্গে ভেঙে ফেলে গেলের রেকর্ড।

আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব:

 ২০১২ সালে গেইল মেরেছিলেন ৫৯ ছক্কা। সেটিই ছিল এত দিন রেকর্ড। এবার দীর্ঘ ১৪ বছর পর সেই রেকর্ড ভাঙল।

আরো পড়ুন: রেগে লাল সূর্যকুমার যাদব, সবার সামনে মেজাজ হারালেন! কিন্তু কেন?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে