আইপিএলে এবার এমন এক কান্ড করে দেখালেন বিরাট যা পারেনি কেউ!
চলতি আইপিএল সিজনে বিরাট কোহলি দারুন ছন্দে রয়েছেন। দুই-একটি ম্যাচে ব্যর্থতা ছাড়া ধারাবাহিক পারফরম্যান্সে তিনি আবারও নিজেকে প্রমাণ করে দিয়েছেন। সোমবার গুজরাত টাইটান্সের বিপক্ষে বড় জয়ের ম্যাচে আবারও এক ঐতিহাসিক নজির তৈরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার। কী এমন নজির গড়লেন তিনি?

চলতি আইপিএল সিজনে বিরাট কোহলি দারুন ছন্দে রয়েছেন। দুই-একটি ম্যাচে ব্যর্থতা ছাড়া ধারাবাহিক পারফরম্যান্সে তিনি আবারও নিজেকে প্রমাণ করে দিয়েছেন। সোমবার গুজরাত টাইটান্সের বিপক্ষে বড় জয়ের ম্যাচে আবারও এক ঐতিহাসিক নজির তৈরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার।
বিরাট কোহলির অনন্য নজির!
প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে ৯২ রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দাপটের সঙ্গে ফাইনালে পৌঁছেছে। সেই ম্যাচে আরসিবির হয়ে ঝোড়ো ইনিংস খেলেন বিরাট কোহলি। মাত্র ২৫ বলে তিনি ৪৩ রান করেন। তাঁর ইনিংসে পাঁচটি চার আর একটি ছক্কা ছিল। প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে প্রাক্তন ভারত অধিনায়ক গুজরাতের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন ।
ইতিহাস সৃষ্টি করলেন কোহলি!
এই ইনিংসের জন্য এবারের আইপিএলে বিরাট কোহলি ৬০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। তাতেই তিনি গড়লেন এক অনন্য রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম আর একমাত্র ক্রিকেটার হিসেবে পরপর চার মরসুমে ৬০০ বা তার থেকেও বেশি রানের নজির সৃষ্টি করলেন তিনি।
এই মরসুমেও বজায় রইল কোহলির ধারাবাহিকতা:
ইতিপূর্বে ২০২৩, ২০২৪ ও ২০২৫ মরসুমে ৬০০-র বেশি রান করেন বিরাট। এবার ২০২৬ মরসুমেও একই ধারাবাহিকতা বজায় রইল। আইপিএলে এই ভারতীয় মহাতারকা ষষ্ঠবার ৬০০ রানের গণ্ডি স্পর্শ করলেন। আগে ২০১৩ আর ২০১৬ সালেও তিনি ৬০০-র বেশি রান করেন।
টি-২০ ক্রিকেটে বিরাট আজও সেরা:
এদিকে, আইপিএলের ইতিহাসে একাধিক সিজনে ৬০০ রান করার তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন কেএল রাহুল। তিনি মোট চার সিজনে ৬০০ রান করেছেন। যদিও চলতি মরসুমে ৫৯৩ রানেই থেমে গেছে তাঁর সংগ্রহ। আর একটি ৬০০ রানের সিজন মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হল তাঁর। বিরাটের ধারাবাহিকতা ফের প্রমাণ করে দিল, টি-২০ ক্রিকেটে তিনিই আজও অন্যতম সেরা ব্যাটসম্যান।
আরো পড়ুন: দুর্গাপুজোর সময় হতে পারে আইপিএল, বদলে যেতে পারে আইপিএলের খোলনলচে?
ট্যাগ:


