ট্রফি জিতিয়েছিল শ্রেয়স, কিন্তু তবুও শ্রেয়সের উপর কেন এত ক্ষোভ কেকেআরের?

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেন শ্রেয়স আইয়ার। তবে সেই শিরোপাজয়ী অধিনায়ককে কেন্দ্র করে কেকেআর শিবিরের আচরণ নিয়ে আবারও শুরু হল বিতর্ক। ২০২৪ সালে ট্রফি জয়ের দ্বিতীয় বার্ষিকীতে কলকাতা নাইট রাইডার্সের এক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বহু সমর্থক। কী এমন পোস্ট করেছিল কেকেআর?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
KKR angry on Shreyas Iyer
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২৬ মে শিরোপা জয়ের দুই বছর পূর্তি উপলক্ষে কেকেআর ট্রফি হাতে দলের একটি ছবি প্রকাশ করে। পাশাপাশি ফাইনালের গুরুত্বপূর্ণ পারফর্মারদের ছবিও শেয়ার করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, গোটা প্রচারেই কোথাও দেখা যায়নি সেই সময়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার-কে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

কেকেআরের বিরুদ্ধে অভিযোগ সমর্থকদের!

সমর্থকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেকেআর যে অধিনায়কের নেতৃত্বে আইপিএল ট্রফি জিতেছিল, ফ্র্যাঞ্চাইজি তাঁকেই আড়াল করতে চাইছে। অনেকেই ভাবছেন, ২০২৫ সালের মেগা নিলামের পূর্বে শ্রেয়স আইয়ারকে দলে না রাখা সহ পরে তাঁকে ফেরানোর চেষ্টা না করার ঘটনা দূরত্বের ইঙ্গিত দিচ্ছিল। সম্প্রতি কেকেআরের করা পোস্ট উস্কে দিল সেই জল্পনাকে।

কেকেআরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব সমর্থকরা!

কেকেআর-এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু সমর্থক। তাঁরা লিখেছেন, দলের সাফল্যের ক্ষেত্রে শ্রেয়সের অবদানকে উপেক্ষা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাঁদের মতে, অধিনায়কের নাম আর অবদানকে বাদ দিয়ে ট্রফি জয়ের ইতিহাস তুলে ধরা একেবারেই গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন: বিদেশের মাটিতেও হু হু করে বাড়ছে বৈভবের জনপ্রিয়তা, 'বেবি বস'-এর ব্যাটিংয়ে মজেছেন বিদেশি কুস্তিগির!

কেকেআর থেকে পাঞ্জাব কিংসে আসেন শ্রেয়স:

প্রসঙ্গত, ২০২৫ সালের নিলামের সময় শ্রেয়স আইয়ার কেকেআর থেকে বেরিয়ে পঞ্জাব কিংসে যোগদান করেন। তারপর থেকেই নানা জল্পনা চলেছে দুই পক্ষের সম্পর্ক নিয়ে। তবে এই নিয়ে কোনোদিনও প্রকাশ্যে কথা বলেননি কেকেআর কর্তৃপক্ষ।

অন্যদিকে, ২০২৬ আইপিএল মরশুমে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ কেকেআর। ১৪ ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিতে প্লে-অফের টিকিট হাতছাড়া করে কেকেআর। পরপর ৬টি হার দিয়ে মরশুম শুরু করেও শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যায়।

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্লে-অফে জায়গা পেল না পাঞ্জাব:

অন্যদিকে, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে নাটকীয়ভাবে প্লে-অফ থেকে পাঞ্জাব কিংস ছিটকে যায়। পরপর ৬টি জয় দিয়ে ভালো সূচনা করলেও, পরবর্তী ছয়টি ম্যাচে হেরে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাঞ্জাব। তাই শেষ পর্যন্ত প্লে-অফে ওঠার স্বপ্ন স্বপ্নই রয়ে যায় পাঞ্জাবের।

যদিও মাঠের ফলাফল যাই হোক না কেন, শ্রেয়স আইয়ারকে নিয়ে ফের প্রশ্ন তুলেছে কেকেআরের এই নতুন বিতর্ক। ২০২৪ সালের ট্রফিজয়ী অধিনায়ক সত্যিই কি তাঁর প্রাপ্য সম্মান পাচ্ছেন? এখন সেই প্রশ্নই উঠেছে ক্রিকেট মহলে।

আরো পড়ুন: আইপিএলে এবার এমন এক কান্ড করে দেখালেন বিরাট যা পারেনি কেউ!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে