আইপিএল ২০২৬-এ পাঁচবারের চ্যাম্পিয়ন বিদায় নিতেই ইনস্টাগ্রাম থেকে উধাও হার্দিক!

এবারের আইপিএলে হতাশাজনক সিজন কাটানোর পর আবারও আলোচনায় উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়া। বুধবারের সন্ধ্যায় হঠাৎই অদৃশ্য হয়ে যায় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাঁর অ্যাকাউন্টে ঢুকলেই দেখা যায় একটি মেসেজ, “দুঃখিত, এই পেজটি উপলব্ধ নয়। যে লিঙ্কটি আপনি অনুসরণ করছেন তা হয়তো ভেঙে গেছে কিংবা পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।” কেন হঠাৎ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল সরিয়ে দিলেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Hardik Pandya Instagram deleted
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবারের আইপিএলে হতাশাজনক সিজন কাটানোর পর আবারও আলোচনায় উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়া। বুধবারের সন্ধ্যায় হঠাৎই অদৃশ্য হয়ে যায় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাঁর অ্যাকাউন্টে ঢুকলেই দেখা যায় একটি মেসেজ, “দুঃখিত, এই পেজটি উপলব্ধ নয়। যে লিঙ্কটি আপনি অনুসরণ করছেন তা হয়তো ভেঙে গেছে কিংবা পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।”

দেখা যাচ্ছে না হার্দিকের ইন্সটাগ্রাম প্রোফাইল!

সোশ্যাল মিডিয়ায় হার্দিকের লাখ লাখ অনুরাগী রয়েছেন। হঠাৎ করেই তাঁর অ্যাকাউন্টটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছে। তবে যান অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে, নাকি সাময়িক ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানা যায়নি।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতা নিয়ে সমালোচনায় হার্দিক!

এই ঘটনাটি সামনে এল এমন এক সময়, যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স-এর ব্যর্থতা নিয়ে হার্দিক সমালোচনার মুখে রয়েছেন। ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পেয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন দল মরশুম শেষ করল তালিকার নবম স্থানে।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi: 'বাচ্চা' বৈভবের জন‍্য ৩টি বড় পরিকল্পনা ছিল হায়দরাবাদের, কিন্তু সব ছাড়খাড় করে এ কী বললেন বৈভব?

ছন্দে ছিলেন না ব্যক্তিগত পারফরম্যান্সেও:

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে হার্দিকের পক্ষে সিজনটা একেবারেই সুখকর ছিল না। পুরো মরশুম জুড়ে ৮টি ইনিংসে মাত্র ১৪৬ রান করেছেন তিনি। বল হাতে তিনি পেয়েছেন মাত্র ৩টি উইকেট। তাই তাঁর নেতৃত্ব ও ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন।

হার্দিককে অধিনায়কত্ব থেকে মুক্তির দাবি জাফরের:

ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, আগামী সিজনে হার্দিককে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।তবে তাঁকে যাতে দলে ধরে রাখা যায়, তারই স্বপক্ষে মত দিয়েছেন তিনি। তাঁর কথায়, "আমি চাই নিজের খেলায় মনোযোগ দিয়ে খেলুক হার্দিক। সে ফিরে আসুক আগের সেরা ছন্দে।”

হার্দিকের বিকল্প অধিনায়ক কে হবেন, তাই নিয়ে প্রশ্নে জাফর নির্দিষ্ট কোনও নামের উল্লেখ করেননি। এই মুহূর্তে কোনো উপযুক্ত উত্তরসূরি বেছে নেওয়া সোজা নয় বলে জানান তিনি।

আরো পড়ুন: ট্রফি জিতিয়েছিল শ্রেয়স, কিন্তু তবুও শ্রেয়সের উপর কেন এত ক্ষোভ কেকেআরের?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে