শচীন তেন্ডুলকরকে নিয়ে বেরিয়ে এল 'গোপন' সত্য, অবসর ভেঙে বিগ ব্যাশ খেলতেন শচীন!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও কিংবদন্তি ব্যাটার শচীন তেণ্ডুলকরকে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। বিগ ব্যাশ লিগে তাঁকে খেলানোর জন্য একটা সময় বিশেষ উদ্যোগ গ্রহণ করে মেলবোর্ন স্টার্স। কী হল তারপর?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Sachin Tendulkar and Shane Warne were set to play BBL
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও কিংবদন্তি ব্যাটার শচীন তেণ্ডুলকর-কে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। শুনে অবাক লাগলেও,এটাই সত্যি। বিগ ব্যাশ লিগে তাঁকে খেলানোর জন্য  একটা সময় বিশেষ উদ্যোগ গ্রহণ করে মেলবোর্ন স্টার্স।

শচীনকে তাঁর অবসর ভাঙিয়ে খেলানোর পরিকল্পনা!

মেলবোর্ন স্টার্সের প্রাক্তন চেয়ারম্যান এডি ম্যাকগুয়ের সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক অজানা তথ্য প্রকাশ করলেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় একটি ম্যাচে খেলার জন্য শচীনকে তাঁর অবসর ভাঙিয়ে দলে নেওয়ার পরিকল্পনা চলছিল। শুধুমাত্র শচীনই নন, ওই দলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন-কেও নেওয়ার চিন্তাভাবনা ছিল। 

একটি ম্যাচেও মাঠে শচীনকে নামালে উপচে পড়ত দর্শক!

ম্যাকগুয়ের দাবি করেন, ওই সময় বড় তারকা খেলোয়াড়ের অভাব ছিল দলে। সেই কারণেই এমন এক ক্রিকেটারকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়, যাঁর উপস্থিতিতেই পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিতে বাধ্য। ম্যাকগুয়েরের মতে, যদি একটি ম্যাচের জন্যও মাঠে শচীনকে নামানো যেত, তবে স্টেডিয়াম দর্শকসংখ্যা উপচে পড়ত।

আরো পড়ুন: ক্রিকেট ঈশ্বরও মুগ্ধ 'ইউনিভার্সাল বেবি বস'-এর খেলায়! বৈভবকে নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে!

শচীন আর শেন ওয়ার্নকে একই দলে খেলানোর পরিকল্পনা:

বিগ ব্যাশের এত বড় মঞ্চে শচীন আর শেন ওয়ার্নকে একই দলে খেলানোর পরিকল্পনা ছিল। আয়োজকরা ভেবেছিলেন, একজন ব্যাট হাতে ভর অন্যজন বল হাতে যদি মাঠে নামতেন, তাহলে সেটাই অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠত। শুধু তাই নয়, দর্শকের ভিড় সামাল দিতে স্টেডিয়ামের বাইরেও বড় পর্দা বসানোর দরকার হতো বলে মনে করেন তিনি। 

যদিও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি সেই পরিকল্পনা। ২০১৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শচীন তেণ্ডুলকর অবসর নেন। তারপর আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলেননি।

বুশফায়ার ক্রিকেট ব্যাশ প্রদর্শনী ম্যাচে শচীন:

তবে পরে কয়েকটা প্রদর্শনী ম্যাচে শচীন তেণ্ডুলকরকে খেলতে দেখা গেছে। ২০১৫ সালে ‘ক্রিকেট অল স্টারস’ সিরিজে তিনি শেন ওয়ার্নের সাথে একই দলে খেলেন। এছাড়াও ২০২০ সালের ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’ প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেছিলেন শচীন। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতির মুখে পরা মানুষদের সাহায্যের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করতেই এই ম্যাচ আয়োজিত হয়।

বিগ ব্যাশ লিগে শচীনকে আর খেলতে না দেখা গেলেও, এমন অজানা পরিকল্পনার কথা সামনে আসা মাত্রই নতুন করে চর্চা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনেকেই আক্ষেপ প্রকাশ করে বলেন, সেই পরিকল্পনা সফল হলে, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারত ক্রিকেট বিশ্ব ।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ পাঁচবারের চ্যাম্পিয়ন বিদায় নিতেই ইনস্টাগ্রাম থেকে উধাও হার্দিক!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে