নিউজ

'জন্মই হয়েছে ইডেনে খেলার জন্য’, দুর্দান্ত ইনিংসের পর আবেগঘন হয়ে পড়লেন কেকেআর তারকা অঙ্গকৃষ!

কলকাতাকে নিজের সেকেন্ড হোম বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী। ইডেন গার্ডেন্সের সঙ্গে যেন আত্মার সম্পর্ক তাঁর। এবার নিজের প্রিয় মাঠে ব্যাট হাতে নেবে, রীতিমতো ঝড় তুললেন কলকাতা নাইট রাইডার্স-এর এই তরুণ তারকা ক্রিকেটার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Angkrish Raghuvanshi missed Eden gardens
Angkrish Raghuvanshi missed Eden gardens

কলকাতাকে নিজের সেকেন্ড হোম বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী। ইডেন গার্ডেন্সের সঙ্গে যেন আত্মার সম্পর্ক তাঁর। এবার নিজের প্রিয় মাঠে ব্যাট হাতে নেবে, রীতিমতো ঝড় তুললেন কলকাতা নাইট রাইডার্স-এর এই তরুণ তারকা ক্রিকেটার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ছত্তিশগড়ের বিপক্ষে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে অঙ্গকৃষ দুরন্ত জয় এনে দিলেন মুম্বাইকে। কেমনছিল এদিনের ম্যাচ?

ব্যাটিং লাইনে ব্যর্থ হয় ছত্রিশগড়!

প্রথমে ছত্রিশগড় ব্যাট করতে নামে। তাঁরা ১৫৯ রানের ইনিংস গড়ে। দলের অধিনায়ক বিকল্প তিওয়ারি সর্বোচ্চ ৪৩ রান করেছেন। উল্লেখযোগ্য রান করতে পারেননি বাকি ব্যাটাররা। মুম্বাইয়ের হয়ে শিবম দুবে বল হাতে তিনটি উইকেট শিকার করেছেন।

মুম্বাইয়ের জয়ের নায়ক হলেন অঙ্গকৃষ!

জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই মাত্র ১৮.৫ ওভারেই ১৬২ রান করে নিজেদের জয় নিশ্চিত করে। অঙ্গকৃষ রঘুবংশী হলেন এদিন মুম্বাই দলের জয়ের জন্য প্রধান কারিগর। ৬৩ বলে ৮টি চার আর ৩টি ছক্কার সৌজন্যে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। প্রথম দিকে হার্দিক তামোরের সাথে ৪২ রানের জুটি গড়েন। তারপর পরে মুশির খানের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে এই তরুণ ক্রিকেটার জয়ের পথে এগিয়ে দেন দলকে। ২৯ রান করে মুশির খান অপরাজিত থাকেন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

ইডেনে খেলার জন্যই জন্ম হয়েছে অঙ্গকৃষের:

এদিন ম্যাচের শেষে আবেগ ঝরে পড়ল অঙ্গকৃষ রঘুবংশীর কথায়। তিনি বলেন, তিন-চার বছর কেকেআরে খেললেও ইডেনের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক গভীর। এই মাঠে খেলতে খুবই পছন্দ করেন তিনি। শুধু তাই নয়, তাঁর জন্ম হয়েছে ইডেনে খেলার জন্যই, এই অনুভূতিও প্রকাশ করে আবেগ প্রকাশ করেন এই তরুণ ক্রিকেটার।

আরো পড়ুন: পোস্টম্যানের চাকরি থেকে আজ অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে দিল্লির ছেলে নিখিল, জেতালেন ম্যাচও!

আগামী আইপিএলে সিজনে কি কেকেআরে খেলবেন অঙ্গকৃষ?

এদিকে, কেকেআরের ওপেনিং লাইনে সমস্যা যেন দীর্ঘ দিনের। জাতীয় টি-২০-তে মুম্বাইয়ের হয়ে অঙ্গকৃষ নিয়মিত ওপেন করছেন। তাই আগামী আইপিএলে সিজনে নাইট শিবিরের জার্সিতে তাঁকে ফের নতুন ভূমিকায় দেখা যাবে কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট জানিয়েছেন। দলের প্রয়োজন অনুযায়ী কোচ আর অধিনায়ক যে দায়িত্ব দেবেন, অঙ্গকৃষ সেই ভূমিকাতেই খেলতে রাজি। ব্যাট হাতে ম্যাচ জেতানোর সঙ্গে তিনি এদিন তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেছেন।

এদিকে, কলকাতার আরও এক ম্যাচে পাঁচ উইকেটে গুজরাটকে হারিয়েছে বিদর্ভ। গুজরাট ১৩ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ১২৮ রান করে। জবাব দিতে নেমে ৫ উইকেট খুইয়ে ১৩১ রান করে বিদর্ভ জয় পায়।

আরো পড়ুন: স্ত্রীকে কতটা ভালোবাসেন ধোনি, যেভাবে সাক্ষীর জন্মদিন পালন করলেন মাহি তাতে সত্যিই প্রশংসনীয়!

ট্যাগ:Angkrish Raghuvanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে