নিউজ

পোস্টম্যানের চাকরি থেকে আজ অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে দিল্লির ছেলে নিখিল, জেতালেন ম্যাচও!

একসময় জীবন আর জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় পোস্টম্যানের কাজ করতেন তিনি। তবে ক্রিকেটের স্বপ্ন থেকে কোনোদিনও সরে যাননি। এবার সেই স্বপ্নই তাঁর বাস্তবে পরিণত হল দিল্লির নিখিল চৌধুরীর। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে দারুন অলরাউন্ড পারফরম্যান্স করে ৩ উইকেটে দলকে জেতালেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Nikhil Chaudhary australia-1
Nikhil Chaudhary australia-1

একসময় জীবন আর জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় পোস্টম্যানের কাজ করতেন তিনি। তবে ক্রিকেটের স্বপ্ন থেকে কোনোদিনও সরে যাননি। এবার সেই স্বপ্নই তাঁর বাস্তবে পরিণত হল দিল্লির নিখিল চৌধুরী-র। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে দারুন অলরাউন্ড পারফরম্যান্স করে ৩ উইকেটে দলকে জেতালেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট হাতে তিনি ৩৮ বলে ৬৬ রান করেন। আর বল হাতে নিখিল দু’টি উইকেট শিকার করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

হ্যারি ব্রুক আর টম ব্যান্টনকে সাজঘরে পাঠান নিখিল!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড মুখোমুখি হয়। প্রথমেই ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ১৮৭ রান করে। ২৮ বলে ৬৫ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। আর ২২ বলে ৩৯ রান করেন টম ব্যান্টন। তাঁদের ৯৭ রানের জুটি ভেঙে নিখিল দু’জনকেই সাজঘরে ফিরিয়ে দেন। চার ওভারে মোটে ২১ রান দিয়ে তিনি দু’টি উইকেট শিকার করেন।

অবশেষে জিতল অস্ট্রেলিয়া:

জবাবে রান তাড়া করতে মাঠে নেমে অস্ট্রেলিয়া নেমে প্রথমেই চাপে পড়ে যায়। সেই পরিস্থিতিতে নিখিল দলের হাল ধরেন। ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসে মারেন ছয়টি চার আর দুইটি ছক্কা। অবশেষে জ্যাক এডওয়ার্ডসের ১১ বলে অপরাজিত ২৫ রানের সৌজন্যে ১৯.৫ ওভারে সাত উইকেট খুইয়ে ১৯১ রান করে অস্ট্রেলিয়া জেতে। এমসিজিতে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে তারা জয়ের নজির স্থাপন করেন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: ক্রিকেট ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা, বিজেপিতে যোগ দিলেন চাহাল!

মা বাবার উপস্থিতিতে ম্যাচের সেরা দিল্লির নিখিল!

এই ম্যাচ নিখিলের কাছে আরও বিশেষ। করণ তাঁর বাবা-মায়ের উপস্থিতি। ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্রথমবার ছেলের খেলা দেখতে আসেন তাঁরা। এদিন ম্যাচের সেরা হওয়ার পুরস্কার তাঁদের সামনেই পান নিখিল।

পোস্টম্যানের চাকরিও করেছেন নিখিল!

যদিও এই সাফল্যের নেপথ্যে নিখিলের দীর্ঘ লড়াই রয়েছে। দিল্লিতে জন্মগ্রহণ করা  নিখিল একটা সময় পাঞ্জাবের হয়ে ক্রিকেট খেলেন। কোভিডের সময় অর্থাৎ ২০২০ সালে  অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গিয়ে তিনি আটকে পড়েন। বিভিন্ন কাজের পাশাপাশি জীবিকার জন্য তিনি পোস্টম্যানের চাকরি করেছেন একটা সময়। তবে ক্রিকেটকে ছাড়েননি। স্থানীয় লিগে খেলতে খেলতেই তিনি প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস হোপসের নজরে আসেন। পরে তিনি জায়গা করে নেন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের স্কোয়াডেও।

পোস্টম্যানের চাকরি থেকে আজ অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে নিখিল। তাঁর এই যাত্রাপথ  নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগায়। নিখিলের এই দুরন্ত পারফরম্যান্সে সিরিজে ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে। দ্বিতীয় টি-২০ রয়েছে ২৪ নভেম্বর কারারা ওভালে।

আরো পড়ুন: পুরোনো মেজাজে ধরা দিতেই রেকর্ডের পর রেকর্ড—এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে