এবার সেঞ্চুরি হাঁকিয়ে কোন মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল!
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝোড়ো পারফরম্যান্স করে ভারতীয় তারকা কেএল রাহুল ইতিহাসের পাতায় নিজের লিখলেন। প্রথম টেস্টে ওপেনিং করতে গিয়ে তিনি প্রথমে হাফ সেঞ্চুরি করেন। তারপরেই ঝোড়ো শতরান করে এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝোড়ো পারফরম্যান্স করে ভারতীয় তারকা কেএল রাহুল ইতিহাসের পাতায় নিজের লিখলেন। প্রথম টেস্টে ওপেনিং করতে গিয়ে তিনি প্রথমে হাফ সেঞ্চুরি করেন। তারপরেই ঝোড়ো শতরান করে এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। ইতিপূর্বে এই কৃতিত্ব স্থাপন করতে পারেননি ভারতের কোনও ওপেনিং ব্যাটসম্যান। রাহুলের এমন সাফল্যে নতুন করে ফের আলোচনায় উঠে এল তাঁর ব্যাটিং স্টাইল।
এবার অনন্য নজির গড়লেন কে এল রাহুল!
আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রাহুল। তারপর তিন নম্বর দিনে ব্যাট হাতে নেমে তিনি নিজের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। তাঁর এই শতরানের সৌজন্যেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া—এই চারটি সেনা দেশে টেস্ট ক্রিকেটে একটি করে অন্তত সেঞ্চুরি করে নজির স্থাপন করলেন এই ভারতীয় ওপেনার।
রাহুলের মতোই কৃত্তিত্ব স্থাপন করেছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার!
প্রসঙ্গত, ইতিপূর্বে সেনা দেশগুলিতে পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার অন্তত একটি করে সেঞ্চুরি করে কৃতিত্ব অর্জন করেন। এবার কেএল রাহুলও সেই বিশেষ তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, সেনা দেশগুলির প্রত্যেক দেশে অন্তত একটা করে হাফ সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হলেন তিনিই।
আরও পড়ুন- ফিটনেসের দিক দিয়ে বিরাটকেও টেক্কা অনন্যার! আরসিবির মালকিনের সিক্সপ্যাক দেখে অবাক নেটদুনিয়া!
সেনা দেশগুলিতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড সচিনের:
জানেন কি, সেনা দেশগুলিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির করার রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। তিনি মোট ১৭টি সেঞ্চুরি করেছেন। দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তিনি ১২টি শতরান করেছেন। ১০টি সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। এছাড়াও, চারটি সেনা দেশে কেএল রাহুল আর সুনীল গাভাস্কার সেঞ্চুরি করার নিরিখে ভারতীয়দের মধ্যে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।
বলাই বাহুল্য, বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে পারফরম্যান্সের মধ্য দিয়ে ফের একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কেএল রাহুল। ভারতীয় টেস্ট ক্রিকেটে তাঁর এই ঐতিহাসিক সাফল্য নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সাফল্যের অধ্যায় হয়ে রইবে।
আরও পড়ুন- বৈভব নয়, এবার আইপিএল মালিকদের নজর রয়েছে ১৭ বছরে সেঞ্চুরি করা এই তরুণের উপর!




