নিউজ

ব্যাটিংয়ে ঝড় তুলে নাইট রাইডার্সকে জিতিয়েই ছাড়লেন ফিন অ্যালেন!

আইএলটি-২০-তে আবুধাবি নাইট রাইডার্স জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ৫৫ রানে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে দিয়ে জয় পেল আবুধাবি নাইট রাইডার্স। ফিন অ্যালেন, আন্দ্রে ফ্লেচার আর উসমান তারিক বড় ভূমিকা নিলেন দলের জয়ের পিছনে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Finn Allen Trinbago Knight Riders
Finn Allen Trinbago Knight Riders

আইএলটি-২০-তে আবুধাবি নাইট রাইডার্স জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ৫৫ রানে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে দিয়ে জয় পেল আবুধাবি নাইট রাইডার্স। ফিন অ্যালেন, আন্দ্রে ফ্লেচার আর উসমান তারিক বড় ভূমিকা নিলেন দলের জয়ের পিছনে। অ্যালেনের করেন ৭৪ রান আর ফ্লেচার করেন ৫৫ রান। তাঁদের দুজনের ইনিংসে ভর করেই প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৬৭ রান করে। জবাবে দুবাই ক্যাপিটালস ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে মোটে ১১২ রান করেই থেমে যায়।

আশানুরূপ বড় স্কোর করতে পারেনি আবুধাবি নাইট রাইডার্স!

প্রথমেই যদিও রান তুলতে বেশ সমস্যায় পড়তে হয়েছে নাইট রাইডার্সকে। প্রথম ৩.৫ ওভারে মাত্র ১৩ রান করে। তারপরেই ফিন অ্যালেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করেন। তিনি  মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। অ্যালেন মার্কাস স্টইনিসের এক ওভারে ২৩ রান করে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন। অবশেষে ৭৪ রান করে তিনি নূর আহমেদের বলে বোল্ড হয়ে যান তিনি। অন্যদিকে ৪৯ বলে ৫৫ রান করে আন্দ্রে ফ্লেচার এগিয়ে দেন দলের ইনিংস। তবে শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ার কারণে নাইট রাইডার্স আশানুরূপ বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে।

আরো পড়ুন: 'জন্মই হয়েছে ইডেনে খেলার জন্য’, দুর্দান্ত ইনিংসের পর আবেগঘন হয়ে পড়লেন কেকেআর তারকা অঙ্গকৃষ!

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

দুবাই ক্যাপিটালসকে বিপাকে ফেলে জিতল নাইট রাইডার্সের জয়!

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়েছে দুবাই ক্যাপিটালস। মুহাম্মদ রোহিদ খান দ্বিতীয় ওভারেই ফাফ ডু প্লেসি আর মাসুদ গুরবাজের উইকেট তুলে নেন। ম্যাক্স হোল্ডেনকে সাজঘরে ফেরান জেসন হোল্ডার। ক্যাপিটালস মাত্র ৬ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। স্যাম বিলিংস আর হাসান খানও পরপর আউট হয়ে যান। তারপর উসমান তারিকের ঘূর্ণিতে ক্যাপিটালসের লড়াইও রীতিমতো শেষ হয়ে যায়। ৩২ বলে ৪৭ রান করে মার্কাস স্টইনিস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু তাঁর লড়াই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেনি। ২৭ রানে ৪ উইকেট উসমান তারিক নেন। এদিকে মাত্র ১১ রানে ৩ উইকেট তুলে নেন মুহাম্মদ রোহিদ খান। তাতেই নিশ্চিত হল নাইট রাইডার্সের জয়।

অন্যদিকে এই দিনের অন্য এক ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জকে ৭ রানে অপরাজিত আইএলটি-২০-তে অভিযানে নেমেই জিতল গালফ জায়ান্টস।

আরো পড়ুন: পোস্টম্যানের চাকরি থেকে আজ অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে দিল্লির ছেলে নিখিল, জেতালেন ম্যাচও!

ট্যাগ:Finn Allen
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে