নিউজ

ক্রিকেট ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা, বিজেপিতে যোগ দিলেন চাহাল!

ক্রিকেটের ২২ গজে তাণ্ডব দেখানোর পর এবার ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল রাজনীতির ময়দানে পদার্পণ করলেন। দেশের তারকা লেগ স্পিনার এবার বিজেপিতে যোগদান করলেন। শুধু দলে যোগদান করাই নয়, প্রথম দিনেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Yuzvendra Chahal joins BJP
Yuzvendra Chahal joins BJP

ক্রিকেটের ২২ গজে তাণ্ডব দেখানোর পর এবার ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল রাজনীতির ময়দানে পদার্পণ করলেন। দেশের তারকা লেগ স্পিনার এবার বিজেপিতে যোগদান করলেন। শুধু দলে যোগদান করাই নয়, প্রথম দিনেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন। বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তাঁকে স্পেশাল ইনভাইটির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগ দিলেন চাহাল!

শনিবার চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যর সাথে দেখা করেন। পরেই তিনি বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই ভারতীয় লেগ স্পিন।

একের পর এক সাফল্য পেয়েছেন যুজবেন্দ্র চাহাল!

১৯৯০ সালে যুজবেন্দ্র চাহালের জন্ম। নিজের ক্রিকেট জীবনে একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তিনি। তিনি ভারতীয় দলের অন্যতম পরিচিত লেগ স্পিনার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। টি-২০ ক্রিকেটে তিনি হলেন ৪০০ উইকেট শিকার করা প্রথম ভারতীয় বোলার। শুধু ক্রিকেট নয়,  প্রতিযোগিতামূলক দাবা খেলাতেও তাঁর আগ্রহ ছিল।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

চাহালের আইপিএল পারফরম্যান্স:

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংসের হয়ে চাহাল খেলেছেন। ২০২৫ সালের আইপিএল সিজনের পূর্বে ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস তাঁকে দলে নেয়। হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কেন্ট আর নর্দাম্পটনশায়ারের হয়েও তিনি খেলেছেন।

আরো পড়ুন: পুরোনো মেজাজে ধরা দিতেই রেকর্ডের পর রেকর্ড—এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?

বিজেপির ওবিসি মোর্চার সাংগঠনিক পরিবর্তন:

এদিকে, একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিজেপির ওবিসি মোর্চার সাংগঠনিক কাঠামোতে। জাতীয় সহ-সভাপতি করা হয়েছে সাতজনকে, জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে তিনজনকে ও জাতীয় সম্পাদক হিসেবে সাতজনকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে ৩৭ জনকে।

ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্য বলেছেন, এই নিয়োগ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে। অবিলম্বে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ  কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

ক্রিকেটের মাঠে দীর্ঘদিন ধরে দাপিয়ে যুজবেন্দ্র চাহাল এলেন রাজনীতিতে। তাঁর এই নতুন ইনিংস এবার কতটা সফল হয়, রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে।

আরো পড়ুন: এবার সেঞ্চুরি হাঁকিয়ে কোন মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল!

ট্যাগ:Yuzvendra Chahal
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে