পুরোনো মেজাজে ধরা দিতেই রেকর্ডের পর রেকর্ড—এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?
ব্যাট হাতেই একাধিক প্রশ্নের জবাব দিলেন ঋষভ পন্থ। ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দীর্ঘদিন ব্রাত্য টি-২০ ক্রিকেটে, এমনকী টেস্ট দলেও তাঁর জায়গা আর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছিল। সম্প্রতি সহ-অধিনায়কের দায়িত্বও হারিয়েছেন তিনি।

ব্যাট হাতেই একাধিক প্রশ্নের জবাব দিলেন ঋষভ পন্থ। ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দীর্ঘদিন ব্রাত্য টি-২০ ক্রিকেটে, এমনকী টেস্ট দলেও তাঁর জায়গা আর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছিল। সম্প্রতি সহ-অধিনায়কের দায়িত্বও হারিয়েছেন তিনি। যদিও ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার বন্ধ করে দিয়েছেন সমালোচকদের মুখ। কেমন ছিল পন্থের ইনিংস?
প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেন ঋষভ পন্থ!
প্রথম ইনিংসে পন্থ মাত্র ১৫৮ বলে ১২৮ রানের দারুণ ইনিংস খেলেন। ১০টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। দ্রুত রান তুলে তিনি ভারতকে বড় লিড এনে দেওয়ার ব্যাপারে বড় ভূমিকা নিয়েছেন। প্রথম থেকেই পন্থ আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে রীতিমতো চাপে ফেলে প্রতিপক্ষ বোলারদের।
পন্থ গড়লেন বড় রেকর্ড:
এই ইনিংসের সৌজন্যে ঋষভ পন্থ একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন। প্রথমত, SENA-র চারটি দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়েছেন পন্থ। তিনিই হলেন এই কৃতিত্ব অর্জন করা ষষ্ঠ ভারতীয় ব্যাটার। ইতিপূর্বে এই তালিকায় জায়গা করে নিয়েছেন সচিন তেণ্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি আর কে এল রাহুল। পন্থ প্রথম এই নজির গড়লেন ভারতীয় উইকেটকিপার হিসেবে। পুরো বিশ্বের নিরিখে এই কৃতিত্ব অর্জন করা তৃতীয় উইকেটকিপার হলেন তিনি। ইতিপূর্বে এমন নজির গড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট আর জনি বেয়ারস্টোর।
আরো পড়ুন: এবার সেঞ্চুরি হাঁকিয়ে কোন মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল!
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে পিছনে ফেললেন পন্থ!
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে পন্থের মোট ছক্কা এখন ১০৮। তার ফলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের লিস্টে দ্বিতীয় স্থান দখল করলেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে পিছনে ফেলে দিয়েছেন। ইংল্যান্ডের বেন স্টোকস এই লিস্টে একেবারে শীর্ষে রয়েছেন। তাঁর ঝুলিতে ১৩৮টি ছক্কা রয়েছে।
বলাই বাহুল্য, শুধু ভারতের রান বাড়াতেই ওয়েলিংটনের এই ইনিংস সহায়তা করেনি, নতুন মাইলফলক তৈরি করেছে পন্থের ব্যক্তিগত কেরিয়ারেও। সম্প্রতি তাঁকে নিয়ে শুরু হওয়া সমস্ত প্রশ্নের জবাব তিনি দিলেন ব্যাট হাতেই। আরও একবার টেস্ট দলে নিজের গুরুত্ব প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ।
আরো পড়ুন: ফিটনেসের দিক দিয়ে বিরাটকেও টেক্কা অনন্যার! আরসিবির মালকিনের সিক্সপ্যাক দেখে অবাক নেটদুনিয়া!