নিউজ

ফিটনেসের দিক দিয়ে বিরাটকেও টেক্কা অনন্যার! আরসিবির মালকিনের সিক্সপ্যাক দেখে অবাক নেটদুনিয়া!

বয়স তাঁর মাত্র ৩২ বছর। তবুও নেটদুনিয়া অবাক হচ্ছে তাঁর সুঠাম শরীর আর সিক্সপ্যাক অ্যাবস দেখে। ঠিক যেন কোনও পেশাদার অ্যাথলিটকেও টেক্কা দেবে ফিটনেসের দিক থেকে। তিনি হলেন অনন্যা বিড়লা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম মালিক হলেন অনন্য।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Ananya Birla and Virat Kohli fitness
Ananya Birla and Virat Kohli fitness

বয়স তাঁর মাত্র ৩২ বছর। তবুও নেটদুনিয়া অবাক হচ্ছে তাঁর সুঠাম শরীর আর সিক্সপ্যাক অ্যাবস দেখে। ঠিক যেন কোনও পেশাদার অ্যাথলিটকেও টেক্কা দেবে ফিটনেসের দিক থেকে। তিনি হলেন অনন্যা বিড়লা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র অন্যতম মালিক হলেন অনন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর শরীরচর্চার ছবি আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। মজার ছলে কেউ আবার বলছেন, ফিটনেসের দিক থেকে অনন্যা বিরাট কোহলি-কেও টেক্কা দিতে প্রস্তুত। আবার কেউ তাঁকে প্রস্তাব দিচ্ছেন, স্মৃতি মন্ধানার বদলে উইমেন্স প্রিমিয়ার লিগে অনন্যা বিড়লাকে সুযোগ দিতে!

কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা ক্রিকেটপ্রেমী!

বিড়লা আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার মেয়ে হলেন অনন্যা বিড়লা। তিনি হলেন বিড়লা পরিবারের ষষ্ঠ প্রজন্মের একজন মেম্বার। আরসিবির মালিকানা গ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর। এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অনন্যার ভাই আর্যমান বিক্রম বিড়লা। আইপিএলের প্রতিও দীর্ঘদিনের আগ্রহ অনন্যার। ইতিপূর্বে একাধিকবার মাঠে বসে তাঁকে ম্যাচ উপভোগ করতে দেখা গেছে।

অনন্যার সম্পত্তির পরিমাণ দেখলে অবাক হবেন!

অনন্যা ১৯৯৪ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি ও ম্যানেজমেন্টে স্নাতক হয়েছেন তিনি। তিনি স্বতন্ত্র মাইক্রোফিন প্রতিষ্ঠা করেন মাত্র ১৭ বছর বয়সেই। আর্থিকভাবে গ্রাম্য এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। পরবর্তীকালে ডিজিটাল আর ভোক্তাপণ্য ব্যবসার সঙ্গে সঙ্গে আদিত্য বিড়লা গোষ্ঠীর বেশ কিছু সংস্থার সাথেই যুক্ত হন তিনি। বেশ কিছু রিপোর্ট বলছে, ১,৭৭০ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: বৈভব নয়, এবার আইপিএল মালিকদের নজর রয়েছে ১৭ বছরে সেঞ্চুরি করা এই তরুণের উপর!

সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনন্যা:

শুধু ব্যবসা নয়, সংগীত জগতেও অনন্যার পরিচিতি রয়েছে। আন্তর্জাতিক পপশিল্পী হিসাবেও তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি সন্তুর শেখা শুরু করেছিলেন মাত্র ১১ বছর বয়স থেকে। শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি কাজ করছেন। তাঁর উদ্যোগ এমপাওয়ারের মধ্য দিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা আর সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে।

শুভমন গিলের সাথে কথোপকথনে অনন্যাকে নিয়ে জল্পনা:

ইতিপূর্বে গুজরাট টাইটান্সের এক অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার তারকা অধিনায়ক শুভমন গিলের সাথে একটি কথোপকথনের ছবিকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন অনন্যা বিড়লা। দু'জনকে নিয়ে নানা মিম ও প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। সেই মজার মিম অনন্যাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন।

যদিও এবার সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছে সামনে এসেছে তাঁর ফিটনেস। সিক্সপ্যাক অ্যাবস দেখে নেটিজেনরা তো প্রশংসায় পঞ্চমুখ। বিরাটের সাথে তুলনা অথবা ক্রিকেট মাঠে স্মৃতির বিকল্প হিসেবে তাঁকে যাতে দেখা যায়, সেই প্রস্তাব—ছবি অবশ্য এখন নেটদুনিয়ার মজার প্রতিক্রিয়া হিসেবেই নিচ্ছেন অনন্যা। কিন্তু শরীরচর্চার প্রতি অনন্যার যে নিষ্ঠা নজর কেড়ে নিয়েছে, সেটা বলাই বাহুল্য।

আরো পড়ুন: বৈভব নয়, এবার আইপিএল মালিকদের নজর রয়েছে ১৭ বছরে সেঞ্চুরি করা এই তরুণের উপর!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 922 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে