'রাজনীতিতে নয়, খেলায় মন দিন', ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফেরানো নিয়ে এবার বড় বার্তা দিলেন নভজ্যোত সিং সিধু!
রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অধিক গুরুত্ব ক্রিকেটকে দেওয়ার বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ। আবারো যাতে এই সিরিজ চালু করা হয়, তার জন্য সওয়াল করলেন তিনি।

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অধিক গুরুত্ব ক্রিকেটকে দেওয়ার বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ। আবারো যাতে এই সিরিজ চালু করা হয়, তার জন্য সওয়াল করলেন তিনি। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সেতুবন্ধন করে ক্রিকেট। সেই জন্যই রাজনৈতিক ভেদাভে দূরে সরিয়ে রেখে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ শুরু করার কথা বললেন সিধু!
সংযুক্ত আরব আমিরশাহিতে সম্প্রতি শুধু আইএল টি-২০ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন সিধু। এখানেই তিনি ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে কথা বলেন। শুধু মনে করেন, রাজনীতির উর্ধে উঠে ক্রিকেটের দিকে মনোনিবেশ করা উচিত। দুটি দেশের মধ্যে যদি সম্পর্কের উন্নতি হয় তবে ক্রিকেটের মধ্য দিয়ে সম্প্রীতি আর ঐক্যের বার্তা দেওয়া হবে।।
দুই দেশের মধ্যেকার সেতুবন্ধন হলো ক্রিকেট, বলছেন সিধু!
এদিন তিনি যুব এশিয়া ভারত আর পাকিস্তান-এর মধ্যেকার ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। সেদিনের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বারবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভারতীয় ভারতীয় পেসার হর্ষিত রানা বারবার পাকিস্তানের ব্যাটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এই ব্যাপারে সিধু মনে করেন, উত্তপ্ত রাজনীতির পরিস্থিতির কারণে মাঠেও তার প্রভাব পড়ে। তারপর আবার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে কূটনীতির মাধ্যমে হিসেবে ক্রিকেটকেই ব্যবহার করা হয়। তিনি মনে করেন, যে সম্পর্ক জোড়া লাগে, সে মানুষের মন জিতে নেয়। ক্রিকেট হল দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন।
আরো পড়ুন: শেষরক্ষা হল না, পাকিস্তানের কাছে হারল ভারত! মাটি হল তিলকের শতরান!
২০১২-১৩ সালের পর আর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়নি:
প্রসঙ্গত, ভারত আর পাকিস্তানের মধ্যে ২০১২-১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়নি। তারপর থেকে শুধুমাত্র আইসিসি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বহুদেশীয় প্রতিযোগিতাতেই ভারত পাকিস্তান মুখোমুখি হয়। শেষ দ্বিপাক্ষিক সফরে ওয়ানডে সিরিজে পাকিস্তান জয় পেয়েছিল। এছাড়াও, টি-২০ সিরিজ ছিল অমীমাংসিত।
মুম্বাইতে ২৬/১১ জঙ্গি হামলার পর থেকেই দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নিয়ে দূরত্ব রয়েছে ভারত-পাকিস্তানের সঙ্গে। নিরাপত্তা আর রাজনৈতিক পরিস্থিতির জন্য পাকিস্তান সফরেও যায় না ভারতীয় দল। শুধু তাই নয়, পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতার আয়োজন নিয়ে ভারতের আপত্তি থাকায় ম্যাচ আয়োজনের ব্যবস্থা হয়েছে হাইব্রিড মডেলে। এমতাবস্থায় সিধুর দ্বিপাক্ষিক সিরিজ ফিরিয়ে আনার প্রস্তাব উত্থান হওয়ায় আলোচনা শুরু হয়েছে ভারত-পাক ক্রিকেট সম্পর্ক নিয়ে।
আরো পড়ুন: ব্যাটিংয়ে ঝড় তুলে নাইট রাইডার্সকে জিতিয়েই ছাড়লেন ফিন অ্যালেন!