শেষরক্ষা হল না, পাকিস্তানের কাছে হারল ভারত! মাটি হল তিলকের শতরান!
পাকিস্তানের বিপক্ষে দুদ্ধর্ষ লড়াই করেও ভারতের শেষরক্ষা হল না আর। তিলক বর্মার দুর্দান্ত সেঞ্চুরি আর শাহবাজ আহমেদের প্রাণপণ লড়াই করার পরেও উঠতি তারকাদের এশিয়া কাপে ৪৮ রানে পাকিস্তানের কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম দিকে ব্যাট করে ৩১৩ রান করে পাকিস্তান। তার জবাবে মাঠে নেমে ২৬৫ রানেই ভারতীয় দল অলআউট হয়ে গিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে দুদ্ধর্ষ লড়াই করেও ভারতের শেষরক্ষা হল না আর। তিলক বর্মা-র দুর্দান্ত সেঞ্চুরি আর শাহবাজ আহমেদের প্রাণপণ লড়াই করার পরেও উঠতি তারকাদের এশিয়া কাপে ৪৮ রানে পাকিস্তানের কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়া-কে। প্রথম দিকে ব্যাট করে ৩১৩ রান করে পাকিস্তান। তার জবাবে মাঠে নেমে ২৬৫ রানেই ভারতীয় দল অলআউট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতাই ভারতকে ডুবিয়েছে এদিন।
ছন্দহীন ব্যাটিংয়ের কারণে পাকিস্তানের বিপক্ষে জয় পেলোনা ভারত!
ম্যাচের প্রথম থেকেই ছন্দের দেখা মেলেনি ভারতের ব্যাটিংয়ে। দ্রুত সাজঘরে ফিরে যান বৈভব সূর্যবংশী আর আয়ুষ বাদোনি। তারপর আক্রমণাত্মক ব্যাটিং করে অভিষেক শর্মা ভারতকে লড়াইয়ে ফেরানোর মরিয়া চেষ্টা করেন। তিনি ৪২ বলে ৭০ রানের বড় ইনিংস খেলেন। ৬টি চার আর ৬টি ছয় ছিল তাঁর এদিনের ইনিংসে। তবে অভিষেক শর্মা আউট হতেই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। রান করতে ব্যর্থ হন কুশাগ্র, রিঙ্কু সিংহ আর সূর্যাংশ শেডগে। এদিন ভারতের স্কোর দাঁড়ায় ১২৯ রানে ৬ উইকেট।
তিলকের শতরানেও হেরে গেলে পাকিস্তান!
সেখান থেকে তিলক বর্মা আর শাহবাজ় আহমেদ দলের হাল ধরেন। সাত নম্বর উইকেটে ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন দুজনে। একদিকে ধৈর্য ধরে ব্যাটিং করেন তিলক, এদিকে দায়িত্বশীল আগ্রাসী ইনিংস খেলেন শাহবাজ। তাঁদের লড়াই দেখা ভারতীয় সমর্থকেরা আবারো জয়ের আশা দেখতে শুরু করেন। তবে শাহবাজ আউট হলেও কার্যত শেষ হয় সেই আশা। অবশেষে তিলক সেঞ্চুরি করে সাজঘরে ফিরে আসেন ভারতকে হার থেকে বাঁচাতে পারল না তাঁর শতরানও।
টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং করে পাকিস্তান:
প্রথমে এদিন টসে জিতে প্রথমে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দ্রুত রান তুলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন দুই পাক ওপেনার মাজ সাদাকাত আর শামিল হুসেন। তাঁরা প্রথম উইকেটে ৬৬ রান যোগ করেন। শামিল হর্ষিত রানার বলে আউট হন। তখন পাকিস্তান খুবই চাপে পড়ে যায়। তবে দলের ইনিংস সামাল দেন নওয়াজ আর সাদাকাত। সাদাকাত ৫৯ রান করেন।
আরো পড়ুন:ব্যাটিংয়ে ঝড় তুলে নাইট রাইডার্সকে জিতিয়েই ছাড়লেন ফিন অ্যালেন!
তিন উইকেটশিকারীও বাঁচাতে পারল না ভারতকে:
তারপর পাকিস্তানের রানকে আরো এগিয়ে দেন পাক অধিনায়ক আব্দুল সামাদ আর হাসান নওয়াজ জুটি। ৮২ বলে নওয়াজ ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন দলকে। তাঁর ইনিংসে ৫টি চার আর ৪টি ছয় ছিল। পরে ৪৮ বলে ৫৬ রান করে ফারহান ইউসুফ দলের স্কোর ৩০০ পার করে দেন। মাত্র ১৪ বলে মহম্মদ ইমরানও ২৩ রান করেছেন। ভারতের হয়ে প্রিন্স যাদব, হর্ষিত রানা, সূর্যাংশ শেডগে আর বিপরাজ নিগম দু’টি করে উইকেট শিকার করেছেন।
পাকিস্তানের জয়ের নায়ক হাসান নৌকায়:
এদিন পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক হলেন হাসান নওয়াজ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৭৯ রানের সঙ্গে সঙ্গে বল হাতেও তিনি চাপে ফেলে দেন ভারতকে। ৪৫ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে সংগ্রহ করেন তিনি। গুরুত্বপূর্ণ সময় দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের জন্যই হারতে হলো ভারতকে।
আরো পড়ুন: 'জন্মই হয়েছে ইডেনে খেলার জন্য’, দুর্দান্ত ইনিংসের পর আবেগঘন হয়ে পড়লেন কেকেআর তারকা অঙ্গকৃষ!




