স্ত্রীকে কতটা ভালোবাসেন ধোনি, যেভাবে সাক্ষীর জন্মদিন পালন করলেন মাহি তাতে সত্যিই প্রশংসনীয়!
ক্রিকেটের মাঠে ব্যাট হাতে নয়, এবার গাড়ির স্টিয়ারিং হাতে পাহাড়ি পথে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে স্ত্রী সাক্ষীর ৩৮তম জন্মদিন উপলক্ষে একান্তে কিছুটা সময় কাটাতে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে নয়, এবার গাড়ির স্টিয়ারিং হাতে পাহাড়ি পথে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনি-কে। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে স্ত্রী সাক্ষীর ৩৮তম জন্মদিন উপলক্ষে একান্তে কিছুটা সময় কাটাতে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
ইনস্টায় জন্মদিনের মুহূর্ত প্রকাশ ধোনির স্ত্রীর!
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি নিজের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি আর ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে যে, ধোনি পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। পাশের আসনে সাক্ষী বসে রয়েছেন। প্রকৃতির সঙ্গে কাটানো সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন তিনি। দুজনে একসঙ্গে পাহাড়ের মনোরম পরিবেশে সুন্দর সন্ধ্যাযাপন দেখা যাচ্ছে এই তারকা দম্পতিকে। একটি ছবিতে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে কালো হাফহাতা টি-শার্টে ধোনি আর সোয়েটার পরা সাক্ষীকে।
আইপিএল থেকে অবসর নিয়েছেন ধোনি!
এদিকে, আইপিএল থেকে ধোনির অবসর গ্রহণের খবর ঘিরে আবেগের আবহ তৈরি করেছে ক্রিকেটমহলে। আগামী সিজনে আর হলুদ জার্সিতে মাঠে ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তার বদলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে মেন্টর হিসেবে তিনি যুক্ত থাকবেন। ধোনির এই লম্বা ক্রিকেটজীবনের নানান স্মৃতি শেয়ার করে নিচ্ছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে সব প্রাক্তন ক্রিকেটাররা।
আরো পড়ুন: এবার সেঞ্চুরি হাঁকিয়ে কোন মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল!
ধোনির সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ সচিনের:
সেই তালিকায় দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও। ধোনির কেরিয়ারের প্রথম দিকের একটি স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করে নিয়ে সচিন বলেন, বাংলাদেশের মাঠে ধোনির ব্যাটিং দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি তাঁর বিশেষ পাওয়ার হিটিংয়ের ব্যাপারে কথা বলেছিলেন। যে অসাধারণ প্রতিভা ধোনির মধ্যে আছে, সেরা প্রথম থেকেই বুঝতে তিনি বুঝে গিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেটকে বহু কিছু দিয়েছেন ধোনি:
শুধু তাই নয়, ধোনির সাথে একই ড্রেসিং রুম শেয়ার করে নেওয়া ও ভারতীয় ক্রিকেটের একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছেন সচিন। সেই অভিজ্ঞতার ব্যাপারেও অনেক বিষয় তুলে ধরেছেন সচিন। তাঁর কথা, ধোনি নিজের পারফরম্যান্স দিয়ে ছাপিয়ে গিয়েছেন প্রত্যাশাকেও। তিনি ভারতীয় ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন।
তবে এবার ক্রিকেটজীবনের নতুন অধ্যায় শুরু করছেন ধোনি। আবার পরিবারের সঙ্গেও একান্ত সময় কাটাতে বেরিয়ে পড়েছেন—সব মিলিয়ে নিজের মতো করে মাঠের বাইরেও সময় কাটাচ্ছেন মাহি।
আরো পড়ুন: পুরোনো মেজাজে ধরা দিতেই রেকর্ডের পর রেকর্ড—এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?




