আর্যবীর সেহবাগকে আইপিএলের কোন দলের হয়ে খেলতে দেখতে চান বাবা বীরেন্দ্র সেহবাগ?
ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্স করে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলেও বীরেন্দ্র সেহবাগের পুত্র আর্যবীর সেহবাগ নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ব্যাট হাতে পরপর ভালো ইনিংস খেলে ক্রিকেটমহলে ইতিমধ্যেই তিনি নজর কেড়েছেন। তাহলে কি এবার আইপিএলের মঞ্চে সেহবাগ-পুত্রকে দেখা যাবে?

ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্স করে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলেও বীরেন্দ্র সেহবাগ-এর পুত্র আর্যবীর সেহবাগ নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ব্যাট হাতে পরপর ভালো ইনিংস খেলে ক্রিকেটমহলে ইতিমধ্যেই তিনি নজর কেড়েছেন। তাহলে কি এবার আইপিএলের মঞ্চে সেহবাগ-পুত্রকে দেখা যাবে? এবার ছেলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে নিজের আশার কথা শোনালেন টিম ইন্ডিয়া-র প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
ছেলের পারফরম্যান্সে খুবই আনন্দিত বীরেন্দ্র সেহবাগ!
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সম্প্রতি আর্যবীর সকলের নজর কেড়ে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ম্যাচে হাফ সেঞ্চুরি করে বড় ভূমিকা নিয়েছেন দলের জয়ে। বাবা বীরেন্দ্র সেহবাগও তাঁর পারফরম্যান্সে খুবই খুশি। ম্যাচ শেষে ভিডিও কলে ছেলের সাথে তাঁকে কথা বলতে দেখা গেছে তাঁকে। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা দুর্দান্ত ইনিংসের জন্য তিনি অভিনন্দনও জানান আর্যবীরকে।
আইপিএলে ছেলের সুযোগ পাওয়ার আশায় বাবা সেহবাগ!
ছেলেকে এবার আইপিএলের মঞ্চে সেহবাগ দেখতে চান। তিনি আশা করেন, এবারের আইপিএল নিলামে আর্যবীরকে দলে নিতে যাতে একটি ফ্র্যাঞ্চাইজিও দলে নেওয়ার আগ্রহ দেখায়, সেটাই চান তিনি। সেহবাগ মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর নির্ভর করে তাঁর ছেলে আইপিএলে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যদিও শেষমেষ কোন দল তাঁকে দলে নেয়, সেটাই দেখার।
নজর রয়েছে ডিসেম্বরের নিলামে:
বলাই বাহুল্য, ইতিমধ্যেই আর্যবীরের আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বেশ কিছু সূত্রের মতে, তাঁকে দলে নেওয়াতে আগ্রহ দেখাতে পারে কলকাতা নাইট রাইডার্স অথবা চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি। যদিও এই ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই আগামীতে কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে তাঁকে দেখা যায়, তা ডিসেম্বরের আইপিএল নিলামেই স্পষ্ট হবে।
আরো পড়ুন: শেষরক্ষা হল না, পাকিস্তানের কাছে হারল ভারত! মাটি হল তিলকের শতরান!




