পাত্তা দেয়নি KKR, এবার ছক্কার তান্ডবে সমালোচকদের জবাব দিলেন এই তরুণ তুর্কি!
আগের সিজনে কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র দু’টি ম্যাচে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে তাঁকে দল থেকেও রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দল থেকে বাদ পড়ে ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে পুরো পালটা জবাব দিয়েছেন তেজস্বী দাহিয়া। এই তরুণ ব্যাটার চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছক্কা মেরে তালিকায় শীর্ষস্থান দখল করেছেন।

আগের সিজনে কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র দু’টি ম্যাচে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে তাঁকে দল থেকেও রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দল থেকে বাদ পড়ে ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে পুরো পালটা জবাব দিয়েছেন তেজস্বী দাহিয়া। এই তরুণ ব্যাটার চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছক্কা মেরে তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। নাইটদের কোচ অভিষেক নায়ারকেই এবার তিনি নিজের পাওয়ার হিটিং দক্ষতার উন্নতির জন্য তিনি কৃতিত্ব দিচ্ছেন।
হরিয়ানার বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেললেন তেজস্বী!
হরিয়ানার বিপক্ষে এদিন মাত্র ৩৬ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তেজস্বী দাহিয়া। তাঁর ব্যাট থেকে ৯টি ছক্কা আসে এদিনের ম্যাচে। ইনিংসের লাস্ট পাঁচ ওভারে তিনি মাত্র ১৭ বলে ৪৮ রান করেছেন। পেসার সমন্ত জাখরের বিপক্ষে ১৯তম ওভারে ১৯ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে ৬ উইকেটে দিল্লি ২৩২ রান করে। অবশেষে ৪৩ রানে দিল্লি জয় পায়।
তেজস্বীর পাওয়ার হিটিংয়ে রয়েছে কেকেআর-এর অবদান!
এবারের প্রতিযোগিতায় ইতিমধ্যেই পাঁচ ইনিংসে তেজস্বী ২০টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন। তার মধ্যে হরিয়ানার বিপক্ষে ম্যাচে ৯টি ছক্কা এসেছে। নিজের এমন উন্নতির নেপথ্যে গত সিজনে কেকেআর-এর অনুশীলনকেই এবার কৃতিত্ব দিলেন তিনি। মূলত অভিষেক নায়ার আর দলের কোচিং স্টাফের তত্ত্বাবধানে আলাদা ভাবে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছিলেন তেজস্বী। তিনি রপ্ত করেছেন লম্বা লিভার ব্যবহার করে এবং ক্রিজের ভিতরে গিয়ে বড় শট খেলার কৌশল ম্যাচের লাস্ট ওভারগুলিতে কাজে লাগছে সেই অনুশীলনই, একথা নিজেই জানালেন তেজস্বী।
কীভাবে কেকেআর-এর নজরে আসেন তেজস্বী?
২০২৫ সালের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন তেজস্বী। তবুও দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টারজ়ের হয়ে তিনি রীতিমত নজরকাড়া পারফরম্যান্স করেন। ১৯০.৪৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৩৩৯ রান তুলে নির্বাচকদের নজরে এসেছেন তিনি। তাঁর সেই পারফরম্যান্সের জন্যই ২০২৬-র আইপিএল নিলামে একাধিক দলের মধ্যে তাঁকে নিয়ে দর কষাকষি হয়। অবশেষে পর্যন্ত ৩ কোটিতে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নেয়। তবে মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তী সিজনে পূর্বে তাঁকে রিলিজ করে দেয় কেকেআর।
বড় শটের সঙ্গে লেগ স্পিনের বিরুদ্ধেও প্রস্তুত তেজস্বী:
শুধুমাত্র পাওয়ার হিটিং নয়, তেজস্বী কাজ করছেন ব্যাটিংয়ের একাধিক দিক নিয়ে। লাস্ট দুই-তিন ওভারে বড় শট খেলার দক্ষতা বৃদ্ধির সঙ্গে স্পিনারদের বিরুদ্ধে স্কোয়্যার অঞ্চলে সুইপ আর কাট শট খেলার চেষ্টা করে চলেছেন তিনি। শুধু তাই নয়, কসকো বল দিয়েও পাওয়ার হিটিংয়ের জন্য অনুশীলন চালাচ্ছেন এই ব্যাটার। এবার ঘরোয়া ক্রিকেটে তেজস্বী দাহিয়া নিজের জাত চেনাচ্ছেন।
আরো পড়ুন: শেষরক্ষা হল না, পাকিস্তানের কাছে হারল ভারত! মাটি হল তিলকের শতরান!