প্রধানমন্ত্রী মোদিই সূর্যকুমারের 'গুড লাক'! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই রানের ছন্দ ফিরেছে সূর্যের!
ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনায় সূর্যকুমার যাদব। CNN-News18-এর ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৬’ সম্মান অর্জনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ঝোড়ো ব্যাটিং। তাঁর নিজের ফর্মে ফেরার নেপথ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন টি-২০ অধিনায়ক কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারকেও। কী বললেন তিনি?

১৯ নভেম্বর, বৃহস্পতিবার, নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে সূর্যকুমার ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া-কে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার ব্যাপারে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ।
পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন সূর্যকুমার। নিজের সফলতার জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহ, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বর্তমান কোচ গৌতম গম্ভীরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সূর্য মনে করেন, এই অংশীদার তিনি শুধু একা নন, যাঁরা তাঁকে বিশ্বাস করে পাশে থেকেছেন, তাঁদের সকলের।
মোদির সঙ্গে সাক্ষাৎই কি 'লাক' ফিরল সূর্যের?
সূর্যকুমার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সাথে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গও টেনে এনেছেন। পরিবারের সদস্যদের নিয়ে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো পাঁচ থেকে দশ মিনিটের জন্য সাক্ষাৎ হবে। কিন্তু পরে দেখা যায় ৪০ থেকে ৪৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। শুধু তাই নয়, দেশের দায়িত্ব সামাল দেওয়ার ব্যাপারে কীভাবে চাপ নিয়ন্ত্রণ করেন, এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎকার নিয়ে কী বললেন সূর্যকুমার?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে মজার ছলে সূর্যকুমার জানান, ওই সাক্ষাৎ বেশ সৌভাগ্যজনক হয়েছে তাঁর জন্য। কারণ তারপর থেকেই তিনি আবারও রান করতে শুরু করেছেন।
আরো পড়ুন: ক্রিকেট ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা, বিজেপিতে যোগ দিলেন চাহাল!
ঘরোয়া ক্রিকেটে সূর্যকুমার দুরন্ত ছন্দে:
জাতীয় দলের সুযোগ না পেয়ে আবারও টিমে ইন্ডিয়ার জায়গা করে নিতে তৎপর সূর্যকুমার যাদব। সেই জন্যই লক্ষ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের এই ব্যাটার দারুণ পারফরম্যান্স করছেন।
হায়দরাবাদের বিপক্ষে ১৪ নভেম্বর মাত্র ২১ বলে তিনি অপরাজিত থেকে ৬০ রান করেন। তারপর গুজরাটের বিপক্ষে ২৯ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্য। ১৮ নভেম্বর গোয়ার বিপক্ষে ১২ বলে ২৫ রান করেন তিনি। প্রথম তিনটি ম্যাচে মাত্র ৬২ বল ১৬৭ রান তোলেন তিনি।
২০২৭ সালে সূর্য চ্যাম্পিয়ন করতে চান মুম্বই ইন্ডিয়ান্সকে:
পুরস্কার মঞ্চে সূর্যকুমার নিজের আগামী দিনের লক্ষ্যও জানান। তাঁর অন্যতম স্বপ্ন হল, ২০২৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করতে চান তিনি। ২০২০ সালের পর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই আইপিএল ট্রফি জেতেনি। সূর্য চান সেই খরা কাটাতে।
আরো পড়ুন: পুরোনো মেজাজে ধরা দিতেই রেকর্ডের পর রেকর্ড—এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?




