ফাইনালে অভিষেক শর্মাকে বাদ দিতে বললেন এই তারকা ক্রিকেটার, এবার কী করবেন সূর্যকুমার যাদব?
সূর্যকুমার যাদবকে পরামর্শ দিয়ে বললেন ফর্মে না থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ছাড়াই ফাইনালে নামতে।

রাত পোহালেই টি-২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনাল। ইতিমধ্যেই ফাইনালে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু, ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে বেশ সমালোচনা চলছে। এরই মাঝে আবার আগুনে ঘি ঢাললেন দেশের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। সূর্যকুমার যাদবকে পরামর্শ দিয়ে বললেন ফর্মে না থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ছাড়াই ফাইনালে নামতে।
অভিষেক শর্মাকে নিয়ে মহম্মদ কাইফ কী বললেন?
চলতি বিশ্বকাপে বলতে গেলে একেবারেই ফর্মে নেই অভিষেক শর্মা। অথচ এবার তাঁর কাছ থেকে প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। কিন্তু প্রথম ম্যাচ থেকেই কার্যত ক্রিকেট প্রেমীদের হৃদয় ভেঙেছেন অভিষেক। এতগুলো ম্যাচের খেলে কেবলমাত্র একটি ম্যাচেই তিনি ৫০-এর গন্ডি পার করেছেন। আর সেটাও আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে। তাই ফাইনালের আগে মহম্মদ কাইফ বলছেন, ''ভারত অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে অভিষেক। দলে পরিবর্তন করতে কোনও সমস্যা তো নেই। কনিষ্ঠ ফরম্যাটে পরিবর্তন করাই যায়। ব্র্যান্ডন কিং ফর্মে ছিল না। তার জায়গায় রস্টন চেজ ওপেন করেছিল ভারতের বিরুদ্ধে। পাঁচ-ছ'টা ম্যাচে ওর পাশে ছিল দল। কিন্তু বড় ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়। সঞ্জুকে ফিরিয়ে এনে লাভ হয়েছিল। পরিবর্তন কাজে এসেছিল। অভিষেককে ফাইনালে বিশ্রাম দেওয়াই যেতে পারে।''
আরো পড়ুন: প্রকাশ্যে ভারতকে হারানোর হুমকি দিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, কাল কী হবে ভারতের?
অভিষেক শর্মার পরিবর্তে কাকে খেলানো যাবে?
এ প্রসঙ্গে কাইফ বলছেন, ''ভারতীয় দলে প্রমাণিত প্লেয়ার রয়েছে। রিঙ্কু সিং সর্বত্র রান পেয়েছে-সে টেস্ট হতে পারে, আইপিএল হতে পারে বা রঞ্জি ট্রফি। কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ সর্বত্র উইকেট নিয়েছে। ডাগ আউটের দিকে তাকালে দেখা যাবে রিঙ্কু সিং বসে রয়েছে। ওকে ফিরিয়ে আনো। যে ফর্মে নেই, ফর্ম হাতড়ে বেড়াচ্ছে, তার জায়গায় এমন এক ক্রিকেটারকে আনো যে ভালো করেছে।''
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং সেমিফাইনালে সঞ্জু স্যামসন বাম্পার ব্যাটিং করেন। সঞ্জুর প্রশংসা করে কাইফ বলছেন, ''টি-টোয়েন্টিতে সঞ্জু আট হাজারের বেশি রান করেছে। রান হোক বা ছক্কা হাঁকানো, সঞ্জুর নাম আইপিএলে সেরা দশে থাকবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ক্রিকেটার সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এখনও নতুনই বলা যায়। ফিনিশড প্রোডাক্ট ও নয়। এখনই সঞ্জুর সঙ্গে অভিষেকের তুলনা করা উচিত নয়। সঞ্জু এখনই ফিনিশড প্রোডাক্ট। ভারতের হয়ে ১১ বছর আগেই অভিষেক ঘটেছিল সঞ্জুর।''
যদিও আগামীকালের ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে, আদৌ কোনো পরিবর্তন হবে কি হবে না তা এখন থেকে বলা যাচ্ছে না।
আরো পড়ুন: বাবার প্রেমিকা মাহিকাকে দেখে একেবারে তেতে উঠল হার্দিকে পাঁচ বছর বয়সী ছেলে অগস্ত্য! কিন্তু কেন?
ট্যাগ:


