PBKS vs GT: ১৬২-তেই থামল গুজরাট টাইটান্স, পঞ্জাব কিংসকে জিততে হলে করতে হবে ১৬৩ রান!

মঙ্গলবার আইপিএল ২০২৬-এ মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এদিনের ম্যাচে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতলেন। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
GT vs PBKS-2
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

৩১শে মার্চ, মঙ্গলবার আইপিএল ২০২৬-এ মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এদিনের ম্যাচে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতলেন। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

দেখে নিন গুজরাট টাইটান্সের প্রথম একাদশ: 

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ।

দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ:

প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুপার কনৌলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়েনিস, মার্কো জেনসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার বৈশাখ, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

পঞ্জাবের বিরুদ্ধে গুজরাটের পারফরম্যান্স:

প্রথমে ইনিংস ওপেন করতে মাঠে নেমেছেন শুভমান গিল ও সাই সুদর্শন। শুভমান গিল ও সাই সুদর্শনের জুটি গুজরাট টাইটান্সকে প্রথমদিকে একটি শক্তিশালী সূচনা এনে দিয়েছিল। প্রথম দুই ওভারে গুজরাট কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলে ফেলেছিল। 

কিন্তু, চতু্র্থ ওভারের চতুর্থ বলে গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন আউট হয়ে গেলেন। সুদর্শন ১১ বলে ১৩ রান করেন। অবশেষে মার্কো জেনসেনের বলে আউট হয়ে যান তিনি। 

আরো পড়ুন: ঘরের মাঠেও ভুগছে কেকেআর, পরের ম্যাচের আগেই মিলল অশনি সংকেত!

দশম ওভারের তৃতীয় বলে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল আউট হয়ে গেলেন। আর সেইসঙ্গে তারা তাদের দ্বিতীয় উইকেট হারাল। গিল ২৭ বলে ৩৯ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হয়ে যান। পাশাপাশি, গুজরাট ৮৩ রানে তাদের দ্বিতীয় উইকেট হারাল। এরপর নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন গ্লেন ফিলিপস।

এরপর ১৪ ওভারের শেষ বলে গুজরাট টাইটান্স তাদের তৃতীয় উইকেট হারাল। গ্লেন ফিলিপস ১৭ বলে ২৫ রান করে বিজয়কুমার বৈশাখের বলে আউট হয়ে গেলেন। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ছিল ৩ উইকেটে ১১৯ রান।

১৬ ওভারের চতুর্থ বলে গুজরাট টাইটান্স জস বাটলারের উইকেট হারাল। সেইসঙ্গে তাদের চতুর্থ উইকেটের পতন হল। বাটলার ৩৩ বলে ৩৮ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন। 

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi : বৈভবের জন্য ১০ কোটি টাকা আলাদা করে তুলে রেখেছিল রাজস্থান, কেন ১০ কোটি তুলে রেখেছিল রাজস্থান তা বুঝিয়ে দিলেন 'সূর্যবংশী'!

১৯ ওভারের প্রথম বলে গুজরাট টাইটান্স পঞ্চম উইকেট হারাল। ওয়াশিংটন সুন্দর ১৬ বলে ১৮ রান করে বিজয়কুমার বৈশাখের বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। 

এরপর, ১৯ ওভারের শেষ বলে শাহরুখ খানের উইকেট হারাল গুজরাট টাইটান্স। আর সেইসাথে তাদের ষষ্ঠ উইকেটের পতন হল। মাত্র ৪ রান করে বিজয়কুমার বৈশাখের বলে আউট হন শাহরুখ। 

শেষপর্যন্ত, ২০ ওভার শেষে গুজরাটের স্কোর দাঁড়াল ১৬২। পঞ্জাবকে জিততে হলে করতে হবে ১৬৩ রান।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে