ইংরেজদের ২৫৪ রানের বড় টার্গেট দিল ভারত! আজ ভারতকে 'শাসন' করতে পারবে কি ইংরেজরা?
হার্দিক পান্ডেয়ার ভুলে রান আউট হন শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। কিন্তু তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান।

আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড। প্রথমে টসে হেরে যায় ভারত। ফলে ভারতকে প্রথমে ব্যাট করতে নামতে হয়। কিন্তু আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও যে সঞ্জু স্যামসন এভাবে জ্বলে উঠবেন তা হয়ত ধারণা করতে পারেনি ইংল্যান্ড। একাই ৮৯ রানের দুর্দান্ত রানের ইনিংস খেললেন তিনি।
সেমিফাইনালের ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যান্স!
একথা সকলেরই জানা যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দূত হলেন রোহিত শর্মা। তাই ভারতের প্রায় প্রতিটি ম্যাচেই মাঠে থেকেছেন তিনি। ওয়াংখেড়েতেও আজও ছিলেন রোহিত। টসের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হিটম্যানকে।
আজকের ম্যাচেও কোনোরকম কোনো বদল করেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ১১ জনই খেলছেন আজ ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতের প্রথম একাদশে আজ রয়েছেন— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।
আরো পড়ুন: ব্যাট হাতে ছেলের 'ঝোড়ো' ইনিংস দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন সঞ্জুর বাবা!
আজও অভিষেক আউট!
সেমিফাইনালেও আজও ব্যর্থ হলেন অভিষেক শর্মা। সেই অফস্পিনারের বলেই আউট হলেন তিনি। উইল জ্যাকসকে তুলে মারতে গিয়ে ফিরে গেলেন সাজঘরে।
এর মাঝেই উঁচু ড্রাইভ মারতে গিয়েছিলেন সঞ্জু। কিন্তু সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন ব্রুক। ফলে প্রাণ পেয়েই আর্চারকে ছক্কা মারলেন সঞ্জু।
এরপর আউট হয়ে গেলেন ঈশান কিষাণ। রশিদের বলে তুলে খেলতে গিয়ে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তিনি। তবে ১৮ বলে ৩৯ করেছেন ঈশান।
কিন্তু, এরপরেই থামল সঞ্জুর ঝোড়ো ইনিংস। আবার একটি শতরান হাতছাড়া হল সঞ্জুর। উইল জ্য়াকসের বাইরের বলে বড় শট মারতে গিয়ে ৪২ বলে ৮৯ রান করে আউট হন ভারতীয় ওপেনার। ১৬০ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ে।
এরপরেই ছক্কা মারার পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে সুইপ মারতে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু আদিল রশিদের বল ব্যাটে লাগাতে পারেননি তিনি। ফলে ৬ বলে ১১ রানে আউট হলেন ভারত অধিনায়ক। ১৯০ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে। তবে ১৭ ওভারেই ভারতের রান ২০০ পার হয়ে যায়।
আরো পড়ুন: 'ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে' কলকাতা নাইট রাইডার্স, নাইট শিবিরে এল বিরাট খুশির খবর!
এদিকে, হার্দিক পান্ডেয়ার ভুলে রান আউট হন শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। কিন্তু তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান। আর তারপরেই শিবমকে ফেরত পাঠান হার্দিক। তিনি ক্রিজে ঢোকার আগেই উইকেটে বল মেরে দেন ব্রুক। ফলে, ২৫ বলে ৪৩ রান করে আউট শিবম।
এরপর ৭ বলে ২১ রান করে আউট হয়ে যান তিলক বর্মা।
পরবর্তীতে হার্দিককে সাজঘরে ফিরতে হল রান আউট হয়ে। ১২ বলে ২৭ রান করে আউট হয়ে যান হার্দিক। দু’রান নিতে গিয়ে রান আউট হলেন তিনি।
এভাবেই ভারত আজ ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের বিশাল লক্ষ্য দিল। এখন প্রশ্ন হল, এই বিশাল রানের পাহাড় কি আদৌ পাড় করতে পারবে ইংরেজরা?
ট্যাগ:


