CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? ফাইনাল ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গে!

আইপিএলের শেষ পর্বে অনিশ্চয়তা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ এবং ফাইনালের ভেন্যু কোথায় হবে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিসিসিআই সূত্রের খবর, খুব শীঘ্রই ঘোষণা করা হবে ভেন্যু। কিন্তু ফাইনাল কোথায় হবে তা নিয়ে ধোঁয়াসা যেন কাটতেই চাইছে না। শেষমেষ কোথায় হবে আইপিএলের ফাইনাল ম্যাচ?

IPL 2026 Final-Venue Shifted
IPL 2026 Final-Venue Shifted

আইপিএলের শেষ পর্বে অনিশ্চয়তা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু কোথায় হবে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিসিসিআই সূত্রের খবর, খুব শীঘ্রই ঘোষণা করা হবে ভেন্যু। কিন্তু ফাইনাল কোথায় হবে তা নিয়ে ধোঁয়াসা যেন কাটতেই চাইছে না। শেষমেষ কোথায় হবে আইপিএলের ফাইনাল ম্যাচ?

প্লে-অফ ম্যাচ হতে পারে পাঞ্জাব-কর্নাটকে, কিন্তু ফাইনাল?

বোর্ডের ভেতরের খবর অনুযায়ী, পাঞ্জাব আর কর্নাটকের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে প্লে-অফের ম্যাচগুলি। কিন্তু তারই মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে বেঙ্গালুরুকে নিয়ে। নিয়ম অনুসারে, গত মরশুমের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। স্বাভাবিকভাবেই রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শহর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া উচিত ফাইনাল খেলা। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সেখানে আইপিএল এর ফাইনাল ম্যাচ আয়োজনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তবে কি বেঙ্গালুরুতে হচ্ছে না আইপিএল ২০২৬-এর ফাইনাল?

আইপিএলের ভিআইপি টিকিট বন্টন নিয়ে শুরু হয়েছে মূল সমস্যা। আইপিএল ম্যাচের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক টিকিটের দাবি জানিয়েছেন কর্নাটকের একাধিক বিধায়ক। বিষয়টি নিয়ে মতবিরোধ সামনে এসেছে। এদিকে বিসিসিআই এই ঝামেলাই মোটেই জড়াতে নারাজ। তাই সমস্যা না মিটলে বেঙ্গালুরুর পরিবর্তে অন্য শহরে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বলে খবর। 

আরো পড়ুন:

বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই:

যদিও টিকিট বন্টন নিয়ে সমস্যার অভিযোগ অস্বীকার করছে কর্ণাটক সরকার। সমস্ত টিকিট নাকি বিক্রি করা হয় অনলাইনে। সেক্ষেত্রে হস্তান্তরের কোন সুযোগ নেই বলে দাবি সরকারের। কিন্তু বিতর্ক চলছেই। এবার বিসিসিআই কি সিদ্ধান্ত নেবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

বেঙ্গালুরুতে হবে না আইপিএল ২০২৬-এর ফাইনাল, তাহলে কোথায় অনুষ্ঠিত হবে?

আগের বছর যা দেখা গিয়েছিল এই বছরও ঠিক সেটাই হল। আইপিএলের প্রথা ভেঙে এই মরশুমেও গত বারের জয়ী দলের মাঠে হচ্ছে না আইপিএল ২০২৬ ফাইনাল। গতবার বেঙ্গালুরু ট্রফি জিতলেও এই বার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অহমদাবাদে। পাশাপাশি,‌ এর আগের বছর কলকাতা ট্রফি জিতলেও ফাইনাল ইডেনে না হয়ে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আয়োজন করা হয়েছিল। এই বারেও ফাইনাল আয়োজনের অক্ষমতার যুক্তি দেখিয়ে ম্যাচ চিন্নাস্বামী থেকে সরানো হয়েছে অহমদাবাদে। আর এটা নিয়ে তিন বার আইপিএলের ফাইনাল আয়োজন করতে চলেছে অহমেদাবাদ।

বিসিসিআইয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। এলিমিনেটর ২৭ মে, মুল্লানপুরে। আর ২৯ মে সেই মাঠেই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ৩১ মে হবে ফাইনাল। আর সেটি হবে অহমদাবাদেই।

আইপিএল চলছে টানটান উত্তেজনায়:

এদিকে টানটান উত্তেজনায় এগিয়ে যাচ্ছে আইপিএল। ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। লড়াইয়ে রয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস। 


দিল্লি ও চেন্নাই রয়েছে মাঝামাঝি অবস্থানে। তালিকার একেবারে নিচের দিকে থাকা কেকেআর যদিও আশা ছাড়েনি। মুম্বই ও লখনউ এবারে হয়ত প্লে-অফে যেতে পারবে না। 

আরো পড়ুন: 


লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 238 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে