CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

পরপর ৪টি ম্যাচে হার, আইপিএল ২০২৬-এ মুখ পুড়ছে কেকেআরের, কিন্তু এবার আসছে বড় সুখবর!

এই মরশুমে শুরুটা খারাপই করেছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি তারা। কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে নাইট শিবিরে।

Matheesha Pathirana KKR-1
Matheesha Pathirana KKR-1

আইপিএল ২০২৬-এ কেকেআর এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি। এই মরশুমে শুরুটা খারাপই করেছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি তারা। কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে নাইট শিবিরে। 

কোন খুশির খবর পেল কেকেআর?

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা অবশেষে এনওসি পেয়েছেন। তাই খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন তিনি। তার যোগদান কেকেআরের জন্য বড় শক্তি হতে পারে, বিশেষ করে যখন এই দলটি টানা খারাপ ফলের মধ্যে দিয়ে যাচ্ছে।

পরপর চারটি ম্যাচেই হারতে হয়েছে কেকেআরকে!

হ্যাঁ, এই মরশুমে কেকেআরের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। আর একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। ফলত, মাত্র এক পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান করছে। দলের সবচেয়ে বড় সমস্যা দেখা গিয়েছে শেষের ওভারগুলিতে, যেখানে বোলাররা রান কোনোমতেই আটকাতে পারছেন না।

আরো পড়ুন: আইপিএলের নিয়ম ভাঙল রাজস্থান রয়্যালস, নাম জড়াচ্ছে বৈভব সূর্যবংশীরও! তাতেই 'বিস্ফোরক' ললিত মোদি!

কবে কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন পাথিরানা:

আসলে, এর আগে চেন্নাই দলের হয়ে খেলতে গিয়ে পাথিরানা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি বহু ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জিততে সাহায্য করেছেন। তাই কেকেআর শিবির এখন আশা করছে, তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের বোলিং বিভাগকে অনেকটাই শক্তিশালী করবে।

এখন কেকেআরের সামনে বড় চ্যালেঞ্জ:

অজিঙ্কা রাহানেরা এখন ছন্দে ফিরতে চাইছেন। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে ভালো ফল করা জরুরি। পাথিরানার প্রত্যাবর্তন যদি কাজে লাগে, তাহলে দল ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। সমর্থকরাও অনেকটা আশায় রয়েছেন যে, এই পরিবর্তনেই কেকেআরের হয়ত ভাগ্য বদলাবে। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে কী হয়!

আরো পড়ুন: এ কি! ৩৬ বলে ৫৯ রান করা আয়ুষ মাত্রেকে কেন মাঝপথে তুলে নিল চেন্নাই? কারণ জানলে অবাক হবেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে