মাঝরাতে খিদে পেলেই মায়ের হাতের কোন 'অদ্ভুত' খাবার পছন্দ রোহিত শর্মার? আপনিও বাড়িতে বানাতে পারেন রোহিতের এই খাবার!
সারাদিন কঠোর পরিশ্রম, অনুশীলন আর কড়া ডায়েট চার্ট, প্রায় এই নিয়মেই বাঁধা খেলোয়াড়দের জীবন। তবে মাঝে মাঝে সমস্ত বেড়াজাল ভেঙে নিজের পছন্দ অনুযায়ী খাবার খেতে ইচ্ছে করে বইকি।

সারাদিন কঠোর পরিশ্রম, অনুশীলন আর কড়া ডায়েট চার্ট, প্রায় এই নিয়মেই বাঁধা খেলোয়াড়দের জীবন। তবে মাঝে মাঝে সমস্ত বেড়াজাল ভেঙে নিজের পছন্দ অনুযায়ী খাবার খেতে ইচ্ছে করে বইকি। তাই অপরাধবোধে না ভুগে মাঝ রাতে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা নিজের সাধ মেটাতেন। কী করতেন জানেন?
নিজের শো-তে অভ্যাসের কথা বললেন রোহিত শর্মা!
সম্প্রতি রোহিত নিজের শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে জানান নিজের সেই অভ্যাসের কথা। তাঁর কথায় জানা গিয়েছে, তিনি টেস্ট ম্যাচ খেলার সময় দুশ্চিন্তায় ভুগতেন। ম্যাজিক পর বহু সময় সারারাত জেগে থাকার অভ্যাস ছিল তাঁর।
মায়ের হাতে বানানো কলার ওয়েফার!
রাতে ঘুম না আসলে, অথবা কিছু খেতে ইচ্ছে করলে মায়ের হাতে বৈরী কলার ওয়েফার খেতে ভালবাসতেন রোহিত শর্মা। যদিও ছাঁকা তেলে ভাজা নয়, স্বাস্থ্যকর রাখার জন্য রোহিতের মা বেক করেই সেই চিপ্স বানিয়ে দিতেন।
সহজ উপায়ে আপনিও বাড়িতেই বানান রোহিতের প্রিয় কলার চিপ্স-
রোহিতের মায়ের মতো আপনি নিজেও স্বাস্থ্যকর উপায়ে কলার টিপস বা কলার ওয়েফার বানাতে পারেন। শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই কলার তৈরি মুতমুতে চিপস বানানো যাবে।
প্রথম ধাপ: প্রথমেই অতিরিক্ত নরম নয় এমন কলা বেছে নিতে হবে, যেন সহজে পাতলা করেই কাটা যায়। খুব নরম করা হলে ওয়েফারের গঠন ঠিক রাখা সম্ভব নয়।
আরো পড়ুন: কেন অজিত আগরকরকে প্রধান নির্বাচকের পদ থেকে বিদায় নিতে হচ্ছে? নেপথ্যে কারা রয়েছেন?
দ্বিতীয় ধাপ: কলা বেছে নিয়ে খোসা ছাড়িয়ে পাতলা আর গোল গোল করে কেটে নিন। চিপ্স মুচমুচে রাখতে টুকরোগুলি সম্ভব সমান ও পাতলা রাখুন।
তৃতীয় ধাপ: এবার একটি বেকিং ট্রে নিন। তার উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে কলার টুকরোগুলি তার উপর পাশাপাশি সাজিয়ে রাখুন।
চতুর্থ ধাপ: কলা যাতে খুব বাদামি না হয়, সেই জন্য তার উপর থেকে ব্রাশ করে দিন অল্প লেবুর জল। তাতে টুকরোগুলির রং ভালো থাকবে।
পঞ্চম ধাপ: তারপর ট্রেটি ওভেনে দিয়ে বেক করুন। কলার টুকরোগুলি সোনালি ও মুচমুচে হলে ওভেন থেকে বের করে বাইরে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা হলেও খাস্তা হয়ে উঠবে চিপস।
প্রস্তুত হওয়া কলার চিপ্স একটি বায়ুরোধী পাত্রে ভরে রেখে দিন।
আরো পড়ুন: 'বসবেবি'-র কাছ থেকে এই 'বিশেষ গুণ' চুরি করতে চান সূর্যকুমার যাদব!




