'বসবেবি'-র কাছ থেকে এই 'বিশেষ গুণ' চুরি করতে চান সূর্যকুমার যাদব!
বৈভব সূর্যবংশীর ভারতের জার্সিতে অভিষেকের সময় সূর্যকুমার যাদব অধিনায়ক ছিলেন না। কিন্তু আইপিএলে খেলার সুবাদে তরুণ বৈভবের ব্যাটিং কাছ থেকে দেখেছেন তিনি।

বৈভব সূর্যবংশী-র ভারতের জার্সিতে অভিষেকের সময় সূর্যকুমার যাদব অধিনায়ক ছিলেন না। কিন্তু আইপিএলে খেলার সুবাদে তরুণ বৈভবের ব্যাটিং কাছ থেকে দেখেছেন তিনি। বৈভব মাত্র ১৪ বছর বয়সেই নজর কেড়েছেন আইপিএলে। এবার সূর্যকুমারও নিজের মধ্যে বৈভবের একটি ব্যাটিং দক্ষতা আনতে চান ।
‘ওর ছয় মারার দক্ষতা চুরি করতে চাই’: সূর্যকুমার যাদব
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের পডকাস্টে সূর্যকুমার এসেছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোন ক্রিকেটারের দক্ষতা নিজের করে নিতে চান। বিন্দুমাত্র না ভেবেই ভারতের তারকা ব্যাটার জানিয়ে দেন, “একটা ছোট্ট ছেলে আছে। আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন তার নাম। সে হল বৈভব সূর্যবংশী। ওর ছয় মারার দক্ষতা নিঃসন্দেহে আমি চুরি করতে চাই।” টি-২০ ক্রিকেটে ৯০০০-এর বেশি রান করা সূর্যকুমার যাদবের ব্যাট থেকেই ৩৬০ ডিগ্রি শটের নানা নজির দেখা গিয়েছে।
বুমরাহকে খেলাই সবচেয়ে কঠিন!
কোন বোলারকে খেলতে সর্বাধিক কঠিন বলে মনে হয়, এমন প্রশ্নের উত্তরও সঙ্গে সঙ্গেই দিলেন সূর্যকুমার। তিনি বলেন, “সে তো আমার দলেই রয়েছে। তাঁর নাম হল জসপ্রীত বুমরাহ।” মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ হওয়ার সঙ্গে সঙ্গে নেটে নিয়মিত সূর্য খেলেছেন বুমরাহর বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ও সূর্যকে তাঁর বল সামলাতে হয়েছে।
সচিন-রোহিতের মধ্যে উত্তর ৫০-৫০:
সচিন তেন্ডুলকর আর রোহিত শর্মার মধ্যে তিনি কাকে বেছে নেবেন—এমন প্রশ্নে কিন্তু সরাসরি একজনকে বেছে নেননি সূর্যকুমার। তাঁর কথায়, “আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম তো সচিন স্যারের জন্যই। তখন খুব ছোট ছিলাম। তাঁকে টিভিতে খেলতে দেখতাম। এদিকে রোহিতের সাথে নিজেই ক্রিকেট তো খেলেছি। ওর অধীনেও খেলেছি আমি। তাই বিষয়টা ৫০-৫০।”
আরো পড়ুন: টি-২০তে ভারতের জায়গা ছিনিয়ে নিয়ে নিজের নাম এন্ট্রি করে নিল ইংল্যান্ড, পিছিয়ে গেল ভারত!




