IPL 2027: আইপিএল ২০২৭-এর আগেই চলে এল বড় খবর, CSK-তে এবার যোগ দিতে পারেন KKR-এর এই 'খতরনাক' প্রাক্তনী!
এবার নিজেদের কোচিং স্টাফে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা ভারতীয় কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে যুক্ত করতে চাইছে চেন্নাই সুপার কিংস। একাধিক রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। চন্দ্রকান্ত পণ্ডিতের দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতার দিকে নজর রেখে তেমনি সিদ্ধান্ত নিতে চলেছে নাকি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল।

এবার নিজেদের কোচিং স্টাফে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স-কে আইপিএল চ্যাম্পিয়ন করা ভারতীয় কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে যুক্ত করতে চাইছে চেন্নাই সুপার কিংস (CSK)। একাধিক রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। চন্দ্রকান্ত পণ্ডিতের দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতার দিকে নজর রেখে তেমনি সিদ্ধান্ত নিতে চলেছে নাকি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। যদিও সিএসকের পক্ষ থেকে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিদেশিদের নয়, ভারতীয় কোচে জোর?
কয়েকটি রিপোর্ট বলছে, সিএসকের (CSK) কোচিং স্টাফে বিদেশি কোচ নিয়োগের সঙ্গে ভারতীয় কোচদের গুরুত্ব দিতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই উঠে এসেছে চন্দ্রকান্ত পন্ডিতের নাম। তবে এই নিয়ে সিএসকের আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআরের সাফল্য!
২০২৪ সালের আইপিএলের কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) তৃতীয়বার ট্রফি জেতার মূলে ছিল চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং আর শ্রেয়স আইয়ারের নেতৃত্ব। সেই সময় থেকেই চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং দক্ষতা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সেদিকেই চোখ পড়েছে সিএসকের।
সিএসকে-এর তালিকায় রয়েছে আরও ভারতীয় কোচ:
বেশ কিছু সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র চন্দ্রকান্ত পণ্ডিত নন, আরো বেশ কয়েকজন ভারতীয় কোচ এই দৌড়ে রয়েছেন। তবে ম্যানেজমেন্ট কাকে শেষ পর্যন্ত বেছে নেবে সেটাই এখন দেখার বিষয়। ঘরোয়া ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত কোচ হিসেবে বহুদিন কাজ করেছেন। কাজ করেছেন মুম্বই ক্রিকেট দলের কোচ হিসেবে। বিদর্ভের কোচ থাকার সময় ২০১৮ আর ২০১৯ সালে পরপর দুটি রঞ্জি ট্রফি জয় করেন তিনি।
আরো পড়ুন: যাকে বলা হত 'দ্বিতীয় সচিন' তারই আজ কেরিয়ার ধ্বংসের পথে, পৃথ্বীর বর্তমান অবস্থা কেমন জানেন?
মধ্যপ্রদেশকেও রঞ্জি ট্রফি এনে দিয়েছিলেন:
এরপর চন্দ্রকান্ত পণ্ডিত বড় সাফল্য অর্জন করেন মধ্যপ্রদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে। মধ্যপ্রদেশ প্রথমবারের মতো তাঁর কোচিংয়ে রঞ্জি ট্রফি জেতে। আইপিএলে কোচিং ভূমিকায় অন্যতম আলোচিত ভারতীয় কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত এখন আলোচনায় রয়েছেন।
চেন্নাই সুপার কিংস (CSK) এবার চন্দ্রকান্ত পন্ডিতকে কোচিং স্টাফে নেবে কিনা সেই ব্যাপারে কোন নিশ্চিত সিদ্ধান্ত জানায়নি। দলটির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি। তাই আগামী আইপিএল সিজনের আগে চেন্নাইয়ের কোচিং স্টাতে কি ধরনের পরিবর্তন হয় সেদিকেই চোখ রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরো পড়ুন: এশিয়ান গেমসে হরমনপ্রীত-শ্রেয়সদের মধ্যে ফের বৈষম্য, কী জানালেন বিসিসিআই সচিব?




