যাকে বলা হত 'দ্বিতীয় সচিন' তারই আজ কেরিয়ার ধ্বংসের পথে, পৃথ্বীর বর্তমান অবস্থা কেমন জানেন?
ভারতীয় ক্রিকেটে নয় বছর আগেও পৃথ্বী শ-কে অন্যতম বড় প্রতিভা হিসেবে মনে করা হতো। তাঁর ব্যাটিংয়ের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা করা হত। ক্রিকেটমহলের অনেকেই ভাবতেন, আগামী দিনে মুম্বাইয়ের এই তরুণ পরবর্তী সচিন হয়ে উঠতেই পারেন।

ভারতীয় ক্রিকেটে নয় বছর আগেও পৃথ্বী শ-কে অন্যতম বড় প্রতিভা হিসেবে মনে করা হতো। তাঁর ব্যাটিংয়ের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা করা হত। ক্রিকেটমহলের অনেকেই ভাবতেন, আগামী দিনে মুম্বাইয়ের এই তরুণ পরবর্তী সচিন হয়ে উঠতেই পারেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথ্বী জাতীয় দলের বাইরে চলে গিয়েছেন। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটেও জায়গা পাচ্ছেন না তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক!
ভারতীয় ক্রিকেটে ২০১৭ সাল থেকেই পৃথ্বী নিজের পরিচিতি তৈরি করেন। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। শুভমন গিল সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন। এদিকে জাতীয় দলের হয়ে তাঁর অনেক আগেই পৃথ্বীর অভিষেক হয়েছিল।
পৃথ্বী অভিষেকেই করেন শতরান, সূচনা ছিল স্বপ্নের!
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্টে অভিষেক করেন পৃথ্বী। অভিষেক টেস্টের ওপেন করতে নেমে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। তারপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ওয়ানডে ক্রিকেট ও ২০২১ সালের জুলাইয়ে টি-২০ ক্রিকেটেও অভিষেক হয় তাঁর। কিন্তু ২০২১ সালের পর ভারতীয় দলে তাঁকে আর দেখা যায়নি।
জাতীয় দলের পরিসংখ্যানও ভালো নয়:
ভারতের হয়ে পৃথ্বী পাঁচটি টেস্টে ৪২.৩৭ গড়ে ৩৩৯ রান তুলেছেন। ছ’টি ওয়ানডে ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১৮৯ রান। টি-২০-তে অবশ্য মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। যদিও রান করতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে জাতীয় দলে জায়গা ধরে রাখার মতো ধারাবাহিকতা তাঁর ব্যাটে আর দেখা যায়নি।
ফিটনেস ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন:
শুধুমাত্র ব্যাট হাতে রান না পেয়েও পৃথ্বী পিছিয়ে পড়েননি। একাধিক বার প্রশ্ন উঠেছে তাঁর ফিটনেস আর শৃঙ্খলা নিয়েও। সময়ের সঙ্গে তাঁর ওজন বেড়ে যাওয়া আর ফিটনেসের ঘাটতি প্রভাব ফেলেছিল তাঁর ক্রিকেটজীবনে। পাশাপাশি মাঠের বাইরেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি। সব মিলিয়ে ক্রমশ কঠিন হয়েছে জাতীয় দলে তাঁর ফেরার রাস্তা।
আরো পড়ুন: এশিয়ান গেমসে হরমনপ্রীত-শ্রেয়সদের মধ্যে ফের বৈষম্য, কী জানালেন বিসিসিআই সচিব?
আইপিএলেও কমেছে সুযোগ:
আইপিএলের প্রথম কয়েকটি সিজনে নিয়মিত সুযোগ পান পৃথ্বী। যদিও পরবর্তীতে কমে যায় সেই সুযোগও। একটা সময় মুম্বইয়ের ঘরোয়া দলেও তিনি জায়গা হারান। পরিস্থিতি পরিবর্তন করতে মহারাষ্ট্রের হয়ে পৃথ্বী খেলার সিদ্ধান্ত নেন। রঞ্জি ক্রিকেটে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি।
প্রত্যাবর্তনের লড়াই ঘরোয়া ক্রিকেটে:
মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে আবারও নিজেকে প্রমাণ করতেই তৎপর পৃথ্বী। রঞ্জিতে রান করে তিনি নির্বাচকদের নজরে আসতে চাইছেন। কিন্ত দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার জন্য আবারও জায়গা পাওয়ার লড়াই কিন্তু সহজ নয়। তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধারাবাহিক পারফরম্যান্সই।
মাঠের বাইরেও বিতর্ক:
কেরিয়ারের টানাপোড়েনের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। মুম্বইয়ে এক তরুণীর সাথে তাঁর ঝামেলা থানা-পুলিশ পর্যন্ত যায়। কিন্তু সেই ঘটনায় মুক্তি পান পৃথ্বী। আকৃতি অগ্রবালের সঙ্গে চলতি বছরের মার্চে বাগ্দান হয় পৃথ্বীর। যদিও সম্প্রতি সেই সম্পর্কও ভেঙে গিয়েছে। তাই ক্রিকেটীয় কেরিয়ারের অনিশ্চয়তা তো আছেই, ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করছেন পৃথ্বী। ভারতীয় ক্রিকেটে এবার তিনি জায়গা ফিরে পান কিনা সেটাই দেখার।
আরো পড়ুন: আইপিএলের ২০তম মরশুমের আসর বসতে চলেছে, কোথায় কখন হবে নিলাম? চলে এল বিগ আপডেট!




