এশিয়ান গেমসে হরমনপ্রীত-শ্রেয়সদের মধ্যে ফের বৈষম্য, কী জানালেন বিসিসিআই সচিব?
ফের প্রশ্নের মুখে এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রিকেট দলের থাকার ব্যবস্থা। জাপানের আইচি-নাগোয়া গেমস কর্তৃপক্ষের আয়োজিত হোটেলে রাখা হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রেয়স আয়ার, জাসপ্রীত বুমরাহদের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করেছে নিজেদের খরচে।

ফের প্রশ্নের মুখে এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রিকেট দলের থাকার ব্যবস্থা। জাপানের আইচি-নাগোয়া গেমস কর্তৃপক্ষের আয়োজিত হোটেলে রাখা হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা-দের। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রেয়স আইয়ার, জাসপ্রীত বুমরাহদের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করেছে নিজেদের খরচে। এই ব্যবস্থাকে কেন্দ্র করে বৈষম্যের প্রশ্ন উঠছে। যদিও এই নেপথ্যে অন্য কারন রয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।
২০ জনের সীমাবদ্ধতার জন্যই সমস্যা!
প্রতিটি ক্রিকেট দলের খেলোয়াড় আর সাপোর্ট স্টাফ মিলিয়ে গেমসের আয়োজকেরা সর্বোচ্চ ২০ জনের জন্য থাকার ব্যবস্থা করেছেন। তার থেকে বেশি সদস্যদের থাকার জায়গা দেওয়া সম্ভব নয় বলে আগে জানিয়ে দিয়েছে জাপান। নির্ধারিত সীমার চেয়ে বেশি ভারতীয় পুরুষ দলের সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় আলাদা হোটেলের ব্যবস্থা করা হয়েছে।
এশিয়ান গেমসে বৈষম্যের অভিযোগ খারিজ করলেন বিসিসিআই সচিব!
দেবজিৎ শইকীয়া জানান, পুরুষ আর মহিলা দলের ক্ষেত্রে কোনও বৈষম্য রাখা হয়নি। তাঁর মতে, পুরুষ দলের সাপোর্ট স্টাফের সংখ্যা বেশি, ২০ জনের সীমা পেরিয়ে গেছে। তাই দলকে ভাগ করে পৃথক পৃথক জায়গায় রাখতে চাইনি বিসিসিআই। সেই জন্যই নিজেদের খরচে অতিরিক্ত থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ২০ জনের মধ্যেই রয়েছে মহিলা দলের মোট সদস্য সংখ্যা। তাই তাঁদের রাখা হয়েছে আয়োজকদের নির্ধারিত হোটেলে।
এশিয়ান গেমসে থাকা আর অনুশীলনের ব্যবস্থা নিয়ে অসন্তোষ:
এশিয়ান গেমসের থাকার ব্যবস্থা, খেলার মাঠ, অনুশীলনের সুযোগ ও যাতায়াত ব্যবস্থা নিয়ে কিছু অসন্তোষ ছিল বিসিসিআইয়ের। তবে সেই অসন্তোষের জন্য এশিয়ান গেমসে অংশগ্রহণের ব্যাপারে কোনও অনিশ্চয়তা নেই বলে জানান শইকীয়া।
আরো পড়ুন: আইপিএলের ২০তম মরশুমের আসর বসতে চলেছে, কোথায় কখন হবে নিলাম? চলে এল বিগ আপডেট!
আয়োজকদের উপর আস্থা বিসিসিআইয়ের:
দেবজিৎ শইকীয়া জানান, বিসিসিআই এশিয়ান গেমসের আয়োজক কমিটির উপর সম্পূর্ণ আস্থাশীল। তাঁর মতে, খেলোয়াড়দের জন্য সেরা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন আয়োজকরা। জাপানে গিয়ে আগামী ১ অক্টোবর পরিস্থিতি ক্ষতিয়ে দেখে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন তিনি।
লক্ষ্য একটাই, সোনার পদক জয়:
শইকীয়া মেনে নিয়েছেন, এশিয়ান গেমসের মতো এমন বড় প্রতিযোগিতায় ছোট ছোট কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এই সমস্যা গুলিকে গুরুত্ব না দিয়ে সোনার পদক জয়ের দিকে তিনি মন দিতে বলেছেন ক্রিকেটারদের। এশিয়ান গেমসে সোনা জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে না বলে জানিয়েছেন বিসিসিআই সচিব।
শইকীয়া জানান, একসঙ্গে তিনটি সমান শক্তিশালী দলক ভারত মাঠে নামাতে পারে। দল গঠনে কোনও খামতি নেই। এশিয়ান গেমসের গুরুত্ব বিবেচনা করেই দলে রাখা হয়েছে জাসপ্রীত বুমরাহকে। এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবেন টি-২০ দলের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরো পড়ুন: IPL 2027: আইপিএল ২০২৭-এ সত্যিই কি কেকেআরে যোগ দেবেন রোহিত শর্মা? অভিষেক নায়ার বলে দিলেন বড় কথা!